Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (INDIA Protest) পদত্যাগের দাবিতে আগামী ১ নভেম্বর দিল্লিতে পথে নামার ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তবে কর্মসূচির আগেই অনুমতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। রামলীলা ময়দানে জনসভা করার অনুমতি মিললেও, কনট প্লেসের মিন্টো রোড সংযোগস্থল থেকে সভাস্থল পর্যন্ত প্রতিবাদ মিছিলের বিষয়ে এখনও সবুজ সংকেত দেয়নি দিল্লি পুলিশ।
রাহুলের পোস্ট (INDIA Protest)
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (INDIA Protest) সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি’ সেশনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তাঁর আহ্বান, ১ নভেম্বর দুপুর ১২টায় কনট প্লেস থেকে মিছিল শুরু করে রামলীলা ময়দানে পৌঁছবেন বিরোধীরা। পাশাপাশি সাধারণ মানুষকেও এই প্রতিবাদে যোগ দেওয়ার আবেদন জানান তিনি।
কী বলছে দিল্লি পুলিশ? (INDIA Protest)
কিন্তু দিল্লি পুলিশের বক্তব্য, মিছিলের জন্য কোনও লিখিত আবেদন জমা পড়েনি। নিউ দিল্লি ও সেন্ট্রাল জেলার পুলিশ আধিকারিকরাও জানিয়েছেন, পদযাত্রার বিষয়ে তাঁদের কাছে আগাম কোনও অনুমতির আবেদন বা আনুষ্ঠানিক তথ্য নেই। মিছিল আটকানো হবে কি না, তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ পুলিশ। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Kolkata Metro: রবিবার ৯ ঘণ্টা বন্ধ মেট্রো? কোন কোন স্টেশনে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা?
অন্যদিকে, রামলীলা ময়দানে সভার অনুমতি নিয়ে কোনও সমস্যা নেই বলে স্পষ্ট করেছে পুলিশ। ১৭ অক্টোবরের অনুমোদনের ভিত্তিতে ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ওই মাঠ কংগ্রেস তথা বিরোধী জোটের কর্মসূচির জন্য বরাদ্দ রয়েছে।


