Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকালে বলিউডে নেমে এল (Sanjay Gupta) শোকের ছায়া। প্রয়াত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সঞ্জয় গুপ্তা। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’ এবং ‘মুম্বই সাগা’-র মতো একাধিক ছবির পরিচালনার মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল।
কিভাবে মৃত্যু? (Sanjay Gupta)
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন (Sanjay Gupta) অনুযায়ী, শুক্রবার রাতে নিজের বাড়ির শৌচালয়ে পড়ে যান পরিচালক। দীর্ঘক্ষণ তাঁর কোনও খোঁজ না মেলায় শনিবার সকালে বিষয়টি সামনে আসে। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।
একাধিক তারকার সঙ্গে কাজ
দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে সঞ্জয় গুপ্তা একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘আতিশ’, ‘জং’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘দস কাহানিয়াঁ’, ‘জজবা’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ এবং ‘কাবিল’। অ্যাকশন, অপরাধ ও টানটান থ্রিলারের গল্পকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা ছিল।
আরও পড়ুন: Kolkata Metro: রবিবার ৯ ঘণ্টা বন্ধ মেট্রো? কোন কোন স্টেশনে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা?
পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও সক্রিয় ছিলেন সঞ্জয়। তাঁর প্রযোজনায় তৈরি হয়েছে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’, ‘উডস্টক ভিলা’ এবং ‘পাঙ্খ’-এর মতো ছবি।


