Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের আগে বড় সিদ্ধান্তের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এশিয়া কাপের আগে দল ঘোষণা করার কথা (Asia Cup 2025)। এক রিপোর্ট অনুযায়ী সেই দলে নাও থাকতে পারেন ইংল্যান্ড জরি তারকারা।
এশিয়া কাপের আগে বড় সিদ্বান্তের পথে বোর্ড (Asia Cup 2025)
সামনেই এশিয়া কাপ। সেই মতো প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। এশিয়া কাপে কোন দল নিয়ে ভারত খেলতে নামবে সেই নিয়ে জল্পনা চলছেই। পাকিস্তান তাদের দল ঘোষণা করলেও ভারতের দল ঘোষণা করার কথা মঙ্গলবার। এর আগেই জল্পনা সৃষ্টি হয়েছে ভারতীয় দল। একটি রিপোর্ট অনুযায়ী যেমন দোলা থেকে ব্যাড পড়তে পারে কিছু ক্রিকেটার তেমনই দলে ফেরার সম্ভাবনা রয়েছে কয়জনের (Asia Cup 2025)।
কদিন আগেই ভারতের ইংল্যান্ড সফর শেষ হয়েছে আর সেখানে তরুণ তুর্কিদের পারফর্মেন্স সকলের মন জয় করে নিয়েছে। কিন্তু এখন জল্পনা চলছে সেই দলের কয়েকজন ক্রিকেটারকে নাও দেখা যেতে পারে এশিয়া কাপে। ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্সের পর শুবমান গিল, যশস্বী জয়সওয়ালরা টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরবেন কি না, তা নিয়েও বাড়ছিল জল্পনা (Asia Cup 2025)।

রিপোর্ট অনুযায়ী অভিষেক শর্মা এবং স্যামসনের ওপেনিং জুটিতে কোনও পরিবর্তন আন্তে চাইছে না ভারতীয় বোর্ড আর সেই কারণে হয়তো দলে জায়গা নাও হতে পারে গিলের। এশিয়া কাপ খেলা নিয়ে শুবমান গিলের ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলবার তবে ব্যাক আপ হিসেবে দলে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল (Asia Cup 2025)।
রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড ভরসা রাখতে চলেছে বুমরার উপরেই। ফলে এশিয়া কাপে জায়গা নিও পেতে পারে সিরাজ। প্রসঙ্গত ইংল্যান্ড সফরে একাই নেতৃত্ব দিয়েছেন ভারতের পেস শিবিরের। তবে এবার এশিয়া কাপে সিরাজকে দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে। অর্শদীপের খেলা মোটামুটি নিশ্চিত। বাকি দুই পেসার হতে পারেন হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ (Asia Cup 2025)।

আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে শ্রেয়স আইয়ারের ভাল পারফর্মেন্সের পর তার দলে ফেরার সম্ভাবনা জোরালো। তবে মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মাদেড় জুটি ভাঙতে চায় না বোর্ড। অলরাউন্ডারদের মধ্যে হার্দিক পান্ডিয়ার জায়গা নিশ্চিত। তবে এখন সবটাই নির্ভর করছে গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের উপরে। তারা কী সিদ্ধান্ত নেবে সেটা এখন সময়ই বলবে (Asia Cup 2025)।


