Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জয়ন্ত দাস, বীরভূম: দুবরাজপুরের (Brown Sugar Seizure) তরুলিয়া মোড়ের এই ইলেকট্রনিক্সের দোকানটিতে গেলে হয়তো ফ্যান, ফ্রিজ বা টিভি মিলত, কিন্তু দোকানদার মশাইয়ের আসল কারবার ছিল অন্য পরিসরে! দোকানে সাজানো গ্যাজেটের আড়ালে রমরমিয়ে চলছিল একেবারে রকমারি মাদকের কারবার।
পুলিশের রেড (Brown Sugar Seizure)
পুলিশ যখন সপাটে এসে (Brown Sugar Seizure) হাজির, তখন বেচারা দোকানদার বুঝতেই পারেনি টেকনিক্যাল গ্লিচটা আসলে কোথায় হলো!
গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি অমিত প্রামাণিক একেবারে চিত্রনাট্য কষে ফেললেন। যে সে রেড নয়-একেবারে নিয়মে মেপে, রাজগরের বিডিও শুভাশিস চক্রবর্তীকে সঙ্গে নিয়ে খোদ দোকানের অন্দরে এন্ট্রি নিলেন খাকি পোশাকের কত্তারা।
দোকানের লুকোনো খোপে কী? (Brown Sugar Seizure)
বিডিও সাহেবের সামনেই যখন ইলেকট্রনিক্সের দোকানের লুকানো খোপগুলো একে একে খোলা হলো, তখন চোখ কপালে ওঠার জোগাড়! দোকান থেকে উদ্ধার হলো আস্ত ৯০ গ্রাম দামি ব্রাউন সুগার, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে।
আরও পড়ুন: Sealdah Power Block: শিয়ালদহে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক, রবিবার বাতিল একাধিক লোকাল
গ্যাজেট বেচে যাদের বড়লোক হওয়ার কথা, তারা এখন সিউড়ি আদালতের লকআপে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর গ্রামের শেখ আজিজুল এখন বুঝতে পারছেন, ব্যবসার এই ‘শর্টকাট’ মেথডটা সোজা গিয়ে ঠেকেছে সোজা শ্রীঘরের অন্ধকারে। ধৃত সেখ আজিজুলকে শনিবার সিউড়ি আদালতে তোলা হবে ।


