Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের মহিলা দল ২০২৫ সালটা অন্যতম সেরা বছর কাটানোর পর নতুন বছর শুরু করলেন পুজো দিয়ে (India)।
মহাকাল মন্দিরে পুজো দিলেন স্মৃতিরা (India)
২০২৫ সালেই ভারতের মহিলা দল নিজেদের অন্যতম স্বপ্নপূরণ হয়েছে। বিশ্বকাপের খেতাব জয়ের বছর ২০২৫। এবার পুজো দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ী ভারতীয় দল মধ্যপ্রদেশের উজ্জয়িনে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভষ্ম আরতি করলেন। ছিলেন স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা (India)।
২০২৫ সালটা স্মরণীয় মহিলা ক্রিকেটের জন্য। বহু বছরের অপেক্ষার অবসান হয়েছে গত বছরেই। বহু বছরের পরিশ্রম সার্থক হয়েছে বিশ্বকাপ জেতার মাধ্যমে। যার পর থেকে ভারতীয় মহিলা ক্রিকেট নতুন আলোর দিশা দেখছে। শুরুটা খারাপ হলেও যে হাল না ছেড়ে লড়াই করে আবার ফিরে আসা যায় সেটাই প্রমাণ করেছেন স্মৃতিরা। বিশ্বকাপের প্রথমে দুই ম্যাচ জিতেও পরপর হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে কিন্তু খেতাব জয়ের শেষ হাসি হেসেছেন হরমনপ্রীতরা। বিশ্বকাপের সেই মঞ্চ যেন তাঁদের কাছে ছিল জবাব দেওয়ার মঞ্চ। সেইমতোই তাঁরা যোগ্য জবাব দিয়েছেন সমালোচকদের।

আরও পড়ুন: Bengal Govt: সুলতানি আমলের ভৈরবী মন্দির পর্যটকদের নয়া আকর্ষণ
বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েও নিজেদের দাপুটে ফর্ম ধরে রেখেছে মেয়েদের ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের নাম করে ফেলেছেন তাঁরা। ভারতীয় ক্রিকেট বোর্ড সদ্য ঘরোয়া ক্রিকেটে বেতনও বাড়িয়েছে ক্রিকেটারদের। ফলে আশা করা যাচ্ছে যে আরও মেয়েরা ক্রিকেট খেলতে আগ্রহী হবে।
বিশ্বকাপের পর ভারত শ্রীলঙ্কাকে ৫-০ তে জয় ছিনিয়ে নিয়েছে। ভারতের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে শ্রীলঙ্কাকে। সেই সিরিজে প্রথম দিকে রান না পেলেও পরে রানে ফিরেছেন স্মৃতি (India)।


