Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সুইজারল্যান্ডের বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্রঁ-মঁতানায় নববর্ষের উৎসব চলাকালে একটি জনপ্রিয় বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে(Switzerland)। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ১টা ৩০ মিনিটের দিকে ‘লে কঁস্তেলাসিওঁ’ (Le Constellation) নামের ওই বারে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে সুইস পুলিশ।
বিস্ফোরণের কারণ অজানা (Switzerland)
ভালাই (Valais) ক্যান্টনের পুলিশ মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ সংবাদসংস্থা এএফপিকে বলেন, “বিস্ফোরণের কারণ এখনও অজানা। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনের মৃত্যু হয়েছে।” তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা সরকারিভাবে জানানো হয়নি।
দাউদাউ করে আগুন (Switzerland)
বিস্ফোরণের সময় বারটিতে দেশি-বিদেশি পর্যটকের ভিড় ছিল। নববর্ষ উদ্যাপন করতে আসা বহু মানুষ তখন সেখানে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ভবন দাউদাউ করে জ্বলছে এবং ঘটনাস্থলে দমকল ও জরুরি পরিষেবার সদস্যরা কাজ করছেন।
বিস্ফোরণে একাধিক হতাহত (Switzerland)
বিবিসির এক প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাতে বলা হয়েছে, বিস্ফোরণে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন একটি রিসেপশন সেন্টার খুলেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।
আরও পড়ুন: Vodafone: বিপুল অঙ্কের লগ্নির পরেই লাফিয়ে বাড়ল ভোডাফোনের শেয়ার দর
তদন্ত শুরু করেছে পুলিশ (Switzerland)
গায়েতাঁ লাথিওঁ বলেন, “আমরা তদন্তের একেবারে শুরুতে আছি। এটি আন্তর্জাতিকভাবে পরিচিত একটি স্কি রিসর্ট, যেখানে সারা বিশ্ব থেকে পর্যটক আসেন।” বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিক, দুর্ঘটনা না কি অন্য কোনো কারণ সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ক্রঁ-মঁতানা সুইজারল্যান্ডের ভালাই ক্যান্টনের সিয়ের জেলা অন্তর্গত একটি জনপ্রিয় পর্যটন এলাকা, যা শীতকালীন খেলাধুলা ও বিলাসবহুল রিসোর্টের জন্য বিশ্বজুড়ে পরিচিত।



