Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ট্রেনে পরিবেশন করা আমিষ খাবার (Indian Railway) নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছিল সম্প্রতি। অভিযোগ ওঠে-ভারতীয় রেলওয়ে নাকি যাত্রীদের শুধুমাত্র হালাল-প্রক্রিয়াজাত মাংসই পরিবেশন করে। এই দাবি সামনে আসতেই মানবাধিকার সংস্থার কাছে বিষয়টি গুরুত্ব পায় এবং শেষপর্যন্ত রেলওয়ে বোর্ডকে নোটিশ পাঠানো হয়। বুধবার সেই নোটিশের জবাবে রেলওয়ে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে-ট্রেনে হালাল-সার্টিফায়েড মাংস পরিবেশনের কোনও সরকারি নিয়ম নেই, এমনকি এই ধরনের কোনও নির্দেশিকা আইআরসিটিসিকেও দেওয়া হয়নি।
হালাল পদ্ধতিতে প্রস্তুত মাংস? (Indian Railway)
ঘটনার সূত্রপাত হয় যখন এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনের (Indian Railway) আওতায় প্রশ্ন তোলেন-রেলে যে আমিষ খাবার পরিবেশন করা হয়, তা কি হালাল পদ্ধতিতে প্রস্তুত মাংস? এই প্রশ্ন সরাসরি কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে পৌঁছয়। একই অভিযোগ পরে মানবাধিকার কমিশনেও জমা পড়ে। অভিযোগকারী দাবি করেন, রেলে বেছে শুধুমাত্র হালাল মাংস পরিবেশন করা হলে তা এক ধরনের বৈষম্যমূলক আচরণ, যা ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতারও বিরোধী।

রেলওয়ে বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছিল (Indian Railway)
জাতীয় মানবাধিকার কমিশন এই অভিযোগকে গুরুত্ব দিয়ে রেলওয়ে বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছিল। এই প্রেক্ষিতে বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি যাত্রীদের যে খাবার সরবরাহ করে, তার মান যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা সংস্থা FSSAI–এর নিয়মকানুনই অনুসরণ করা হয়। খাবারের গুণমান, স্বাস্থ্যবিধি এবং যাত্রীদের নিরাপত্তা—এসবই প্রধান অগ্রাধিকার। কিন্তু খাবারটি হালাল-সার্টিফায়েড কি না, তার বিষয়ে কোনও নীতিগত দাবি বা বাধ্যবাধকতা নেই।
সার্টিফিকেশন নিয়ে কোনও নির্দেশিকা নেই
রেলওয়ে বোর্ড আরও স্পষ্ট করেছে, ভারতীয় রেলে এমন কোনও নির্দেশ নেই যে আমিষ খাদ্যে বাধ্যতামূলকভাবে হালাল-প্রক্রিয়াজাত মাংস ব্যবহার করতে হবে। আইআরসিটিসি তাদের বিক্রেতা বা ক্যাটারিং পরিষেবা প্রদানকারীদের খাদ্যের মান যাচাইয়ের নির্দেশ দেয়, কিন্তু ধর্মীয় পদ্ধতিগত সার্টিফিকেশন নিয়ে কোনও নির্দেশিকা নেই। অর্থাৎ, ট্রেনে পরিবেশিত আমিষ খাবার হালাল কি না-এই প্রশ্ন রেলওয়ের নীতির আওতায় পড়ে না।

আরও পড়ুন: Donald Trump: অভিবাসন নীতি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প
তথ্য কমিশনের শুনানিতে রেলওয়ে বোর্ড তাদের এই অবস্থান পুনর্ব্যক্ত করে বলে জানিয়েছে যে, যাত্রীদের জন্য নির্ধারিত খাবার তৈরির ক্ষেত্রে হালাল পদ্ধতিকে বাধ্যতামূলক বা সরকারি স্বীকৃত কোনও ধাপ হিসেবে ধরা হয় না। তাই এই অভিযোগ যে রেল বাধ্যতামূলকভাবে হালাল মাংস পরিবেশন করে-তার কোনও ভিত্তিই নেই।


