Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার পর দাপটের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া (Ind vs SA)।
হার্দিক-তিলক-বরুণের দাপটে প্রোটিয়া বধ (Ind vs SA)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে ভারত রানের পাহাড় গড়ে তোলে। প্রথম জুটিতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন খেলার ভিত গড়ে দেয়। তারপর বিধ্বংসী ব্যাট করে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। দুজনের দাপটে ভারত ২৩১ রানের তোলে (Ind vs SA)।
এই ম্যাচে চোটের কারণে দলে জায়গা পাননি শুভমন গিল তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন সঞ্জু। আর দলে জায়গা পেয়েই নিজের দক্ষতার পরিচয় দিলেন তিনি। কেন তাঁকে বারবার দলের বাইরে রাখা হচ্ছিল সেই প্রশ্ন আবারও নতুন করে জাগিয়ে দিয়ে গেল তাঁর এই ইনিংস। ২২ বলে ৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ২টি ছয়। অন্যদিকে অভিষেক শর্মাও খেললেন দুর্দান্ত ইনিংস। তিনি করেন ২১ বলে ৩৪ রান। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি ছয়।
সিরিজ নির্ণায়ক ম্যাচে আবারও জ্বলে উঠলেন ভারতের তারকা অলরাউন্ডার। ১৬ বলে করলেন নিজের অর্ধশতরান। তাঁর ঝোড়ো ইনিংসে রয়েছে ৫টি ছয় ও ৪টি চার। আহমেদাবাদে নতুন রেকর্ড। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম অর্ধশতরান। এক নম্বরে যুবরাজ সিং। ছয়ের বন্যা বইয়ে দেন হার্দিক। প্রোটিয়া বোলাদের রীতিমতো শাসন করলেন নিজের রুদ্রমূর্তি ধারণ করে। মাত্র ২৫ বলে ৬৩ রান করেন তিনি।
আরও একজনের কথা বলতেই হবে, তিনি তিলক বর্মা। হার্দিক ক্রিজে আসার আগেই সেট হয়ে যান বাঁ হাতি প্রতিভাবান ব্যাটার। ৪২ বলে ৭৩ রান করে আউট হন তিলক। দু’জনের ব্যাটে ভর করে রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত। ২০ ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২৩১ রান টিম ইন্ডিয়ার। আহমেদাবাদে দ্বিতীয় সর্বোচ্চ রান ভারতের। ৩২ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিলক বর্মা (Ind vs SA)।

রান তাড়া করতে নেমে দাপুটে ব্যাটিং করতে দেখা যায় প্রোটিয়া ব্যাটসম্যানদের। ২৪ বলে পার্টনারশিপের হাফ সেঞ্চুরি করেন কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকসের। ডি ককের রান ১৬ বলে ৪০ এবং হেনড্রিকস ৫ বলে ৭। প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন বরুণ চক্রবর্তী। ৬.৩ ওভারে আউট হন রেজা হেনড্রিকস। বরুণ চক্রবর্তীর বলে মিড উইকেটের দিকে তুলে মারতে যান রেজা। এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন শিবম দুবে। ১২ বলে ১৩ রান করে ফিরলেন তিনি। ভাঙল ৬৯ রানের পার্টনারশিপ। ডি কক ৩৫ বলে ৬৫ রান করে আউট হন।
আরও পড়ুন: Ind vs SA: আহমেদাবাদে হার্দিক-তিলক ঝড়ে রানের পাহাড় ভারতের
১০ ওভার পরে বুমরা ফিরতেই সাফল্য আসে ভারতের। ৩৬ বলে ৬৫ রান করে আউট কুইন্টন ডি কক। ইয়র্কার লেংথ বল মিস করেন ডি কক আর ক্লিন বোল্ড হন তিনি। দক্ষিণ আফ্রিকা পাল্টা আঘাত আনতে চাইলে ভারতের ঢাল হয়ে দাঁড়ান বরুণ। বরুণ চক্রবর্তী বলা যায় একই কার্যত খেলার মোর ঘুরিয়ে দেয় ভারতের দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি টি-টোয়েন্টির এক নম্বর বোলার (Ind vs SA)।
বরুণ চক্রবর্তীর ওভারে আসে জোড়া সাফল্য। মার্কররামকে ফেরানোর পরের বলেই আউট হন ডোনোভান ফেরেরা। গোল্ডেন ডাক হলেন তিনি। বরুণের বলের লেংথ বুঝতে না পেরে বোল্ড। অন্যদিকে ডেথ ওভারে বুমরা তাঁর নিজের ছন্দে ধরা দিলেন। স্লোয়ার বলে কার্যত ঘায়েল করলেন প্রোটিয়া প্রোটিয়াদের। যেমন উইকেট নিলেন তেমন রানও চাপলেন নিজস্ব ভঙ্গিতে। শেষ ম্যাচ দাপটের সাথে জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। এশিয়া কাপ নিয়ে পরপর ৭ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত।
তবে এর পর কিছু প্রশ্ন থেকেই যাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। একদিকে যেমন সূর্যকুমারের অফ ফর্ম ভারতকে চিন্তায় রাখবে তেমনই প্রশ্নের মুখে থাকবে গম্ভীরের কিছু সিদ্ধান্ত। যেমন সঞ্জু বারবার ভাল পারফর্ম করার পরও তাকে অপেক্ষা করতে হয় অথবা কেউ চোট পেলে তাঁর বিকল্প হিসেবে মাঠে নামতে হয় (Ind vs SA)। এর উত্তর আগামীতে কি দিতে পারবেন ভারতের কোচ ও নির্বাচক প্রধান?


