Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে সাম্প্রতিক উড়ান বিভ্রাট (Indigo Compensation) এবং একাধিক ফ্লাইট বাতিলের জেরে চরম ভোগান্তিতে পড়েছিলেন হাজার হাজার যাত্রী। এই পরিস্থিতিতে যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়ার কথা আগেই জানিয়েছিল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিস্তারিত পোস্ট করে সেই রিফান্ড প্রক্রিয়া নিয়ে নতুন করে তথ্য প্রকাশ করল সংস্থাটি।
রিফান্ড প্রক্রিয়া (Indigo Compensation)
ইন্ডিগোর তরফে জানানো (Indigo Compensation) হয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসের তিন, চার এবং পাঁচ তারিখে যেসব যাত্রীর উড়ান নির্ধারিত সময়ের চব্বিশ ঘণ্টার মধ্যে বাতিল হয়েছে, তাঁদের সকলকেই চিহ্নিত করা হচ্ছে। সংস্থার দাবি, এই যাত্রীদের প্রত্যেকের টিকিটের টাকা সম্পূর্ণভাবে ফেরত দেওয়া হবে। সংস্থা জানিয়েছে, বাতিল হওয়া উড়ানের যাত্রীদের টাকা যত দ্রুত সম্ভব এবং কোনও রকম জটিলতা ছাড়াই ফেরত দেওয়াই এখন তাদের প্রধান অগ্রাধিকার। এই গোটা রিফান্ড প্রক্রিয়ার জন্য ইন্ডিগোর প্রায় পাঁচশো কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত ক্ষতিপূরণের টাকা যাত্রীদের নিজ নিজ অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেও আশ্বাস দিয়েছে সংস্থাটি।

উড়ান বিভ্রাটের ধাক্কা (Indigo Compensation)
ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই (Indigo Compensation) বাতিল হওয়া টিকিটের দামের রিফান্ড প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বহু যাত্রী ইতিমধ্যেই তাঁদের টাকা ফেরত পেয়েছেন। সংস্থার দাবি, চলতি ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই বেশিরভাগ যাত্রীর কাছে রিফান্ড পৌঁছে যাবে। অন্যদিকে, উড়ান বিভ্রাটের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডিগোর বিমান পরিষেবা। শনিবার সারা দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে মোট প্রায় দুই হাজারটি উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। ইন্ডিগোর নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনেই নির্দিষ্ট সময়ে সমস্ত উড়ান পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে ইন্ডিগোর একশো আটত্রিশটি গন্তব্যেই বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার সারা দেশে ইন্ডিগোর উনিশশো পঞ্চাশটিরও বেশি বিমান সফলভাবে চলাচল করেছে। বাতিল হয়েছে মাত্র চারটি উড়ান, যেগুলি খারাপ আবহাওয়ার কারণেই বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, এই বড়সড় উড়ান বিভ্রাটের প্রকৃত কারণ খতিয়ে দেখতে এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না তৈরি হয়, সেই লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে ইন্ডিগো। সংস্থার তরফে সমস্ত দিক খতিয়ে দেখার জন্য আমেরিকার বিমান পরিবহণ বিশেষজ্ঞ জন ইলসনকে নিয়োগ করা হয়েছে। তাঁর রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ইন্ডিগো।


