Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিগো উড়ান পরিষেবায় চলতি বিপর্যয় নিয়ে তীব্র (Indigo Flight Issue) সমালোচনার মুখে অবশেষে সরাসরি ক্ষমা চাইলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু। যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি স্বীকার করেছেন, একজন মন্ত্রী হিসাবে এমন ঘটনায় তাঁরও দায়িত্ব রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবেন না-প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন্দ্র পিছু হটবে না।
ডিজিসিএ কী ভাবে পরিস্থিতি সামলেছে? (Indigo Flight Issue)
নায়ডু জানান, শুধু বিমান সংস্থাকে নয়, দেশের উড়ান নিয়ন্ত্রক (Indigo Flight Issue) সংস্থা ডিজিসিএ-কেও তদন্তের আওতায় আনা হবে। তাঁর কথায়, ইন্ডিগোর পরিষেবা বিপর্যয়ের সময়ে ডিজিসিএ কী ভাবে পরিস্থিতি সামলেছে, তা খতিয়ে দেখা জরুরি। প্রয়োজন হলে ডিজিসিএকেও জবাবদিহির মুখোমুখি হতে হবে। এমনকি তদন্তে গাফিলতি প্রমাণিত হলে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে বরখাস্ত করতেও কেন্দ্র পিছপা হবে না বলে স্পষ্ট করে দেন তিনি।
বিস্তারিত তদন্ত চলছে (Indigo Flight Issue)
বিমানমন্ত্রী আরও বলেন, “এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। ইন্ডিগো যে ভাবে এতদিন পরিষেবা দিয়ে এসেছে, তার সঙ্গে এমন বিপর্যয় মানায় না। কেন এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। যে বা যারা দায়ী, তাঁদের কঠোর সাজা দেওয়া হবে।” যাত্রীদের আর্থিক ক্ষতি পূরণের বিষয়েও সরকার ভাবছে বলে জানান তিনি।

যাত্রীদের তীব্র ভোগান্তি
১ ডিসেম্বর থেকে সারা দেশে ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল বা বিলম্বের ফলে যাত্রীদের তীব্র ভোগান্তি শুরু হয়। বিশৃঙ্খলা এতটাই বৃদ্ধি পায় যে কেন্দ্রকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়। নায়ডুর নির্দেশে চার সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়েছে। ইন্ডিগোর কাছে শোকজ নোটিস পাঠানো হয় এবং সংস্থা ইতিমধ্যেই তার জবাব জমা দিয়েছে। একইসঙ্গে বিমানমন্ত্রী ইন্ডিগোর শীর্ষ কর্তার সঙ্গে বৈঠকে বসে হঠাৎ এই বিপর্যয়ের কারণ জানতে চান।
আরও পড়ুন: 10 December Horoscope: সিংহ রাশিতে চাঁদের গোচর, বৈধৃতি যোগের প্রভাব!
ইন্ডিগোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
এদিকে ডিজিসিএও ইতিমধ্যেই ইন্ডিগোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। প্রথমে সংস্থার শীতকালীন বিমানসূচি কমানোর ইঙ্গিত দেওয়ার পর, মঙ্গলবার ইন্ডিগোর উড়ান পরিষেবা পাঁচ শতাংশ কমানোর নির্দেশ জারি হয়। পরে আরও পাঁচ শতাংশ পরিষেবা কমানোর ঘোষণা করা হয়। অর্থাৎ, এখন থেকে ইন্ডিগো প্রতিদিন তার মোট ফ্লাইটের ১০ শতাংশ কম পরিচালনা করবে। পাশাপাশি বুধবার বিকেলের মধ্যে নতুন সূচি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল হওয়া উড়ানের টিকিটের সম্পূর্ণ অর্থ যাত্রীদের ফেরত দিতে হবে বলেও কেন্দ্র জানিয়েছে।



