Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার এই সংস্থা চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করার পরেই ধস নামলো এই বিমান সংস্থার শেয়ারে (Indigo)।
ইন্ডিগোর শেয়ারে ধস (Indigo)
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ধস নামল ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ারে। শুক্রবার প্রায় ৪ শতাংশ কমে এই উড়ান সংস্থার স্টকের দাম নেমেছিল ৩ হাজার ৭২২ টাকায়। বৃহস্পতিবার শেয়ার দর নেমে হয়েছিল ৪ হাজার ৯১৩ টাকা তবে শুক্রবার এর থেকেও কমে ৪ হাজার ৮৪০ টাকায় ওপেনিং হয় এই শেয়ারের। এই ধস নেমেছে চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করার পর থেকে। এর পর ব্যাপক ধস নেমেছে এই সংস্থার স্টকে (Indigo)।
গত বছর ডিসেম্বর মাসের শুরুতে সংস্থার উড়ান পরিষেবার ব্যাপক বিভ্রাটের পর থেকেই শেয়ারে তার প্রভাব পড়েছে। সেই সময় একাধিক উড়ান বাতিল হয়েছে। সেই প্রভাব এড়াতে পারেনি চলতি অর্থবর্ষের কোয়ার্টারের আর্থিক রিপোর্টে। এই সময় সংস্থার নেট প্রফিট কমেছে ৭৭.৫৫ শতাংশ। যে অঙ্ক দাঁড়িয়েছে সেটা হলো ৫৪৯.৮ কোটি টাকা। তবে নেট প্রফিট কমলেও রেভিনিউ বেড়েছে সংস্থার। ২০২৪ সালের শেষ তিন মাসের তুলনায় ২০২৫ সালের শেষ তিন মাসে এই সংস্থার রেভিনিউ ৬.২ শতাংশ বেড়ে হয়েছে ২৩ হাজার ৪৭২ কোটি টাকা।

আরও পড়ুন: Assembly Elections: বিধানসভা ভোটের আগে ফের জোট-জট! সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?
দীর্ঘমেয়াদি লগ্নির জন্য এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী একাধিক ব্রোকারেজ সংস্থা। অনেক ব্রোকারেজ সংস্থা ইন্ডিগোর স্টকে ‘বাই’ রেটিং বজায় রেখেছে। এই স্টকের টার্গেট প্রাইস রাখা হয়েছে ৬ হাজার ৩০০ টাকা। ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞদের মতে দেশের বৃহত্তম উড়ান সংস্থার বৃদ্ধির গতি আগামী দিনেও বজায় থাকবে (Indigo)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


