Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভায় বিল পাশ হতেই স্বাস্থ্য বিমার সঙ্গে জড়িত একাধিক সংস্থার শেয়ার দর বাড়ল বুধবারের ট্রেডিং সেশনে (Insurance)।
বিমা সংস্থার শেয়ার দরে বৃদ্ধি (Insurance)
ইনশিওরেন্স ল অ্যামেন্ডমেন্ট বিল (Insurance Laws Amendment Bill) মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে আর তার প্রভাব দেখা গেল বুধবার বাজার খোলার পরেই। বুধবার মার্কেট ওপেন হওয়ার পর থেকেই দেশের প্রথম সারির একাধিক বিমা সংস্থার শেয়ার দরে বৃদ্ধি দেখা গিয়েছে। বিমার সঙ্গে জড়িত একাধিক সংস্থার শেয়ার হাই ভলিউম ট্রেডিং হয়েছে (Insurance)।
লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম বিমা সংস্থা। বম্বে স্টক এক্সচেঞ্জ বুধবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার দর ০.৬৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৬০ টাকা। শেয়ার দর ১ শতাংশের বেশি বেড়েছে আইসিআইসিআই গ্রুপের দুই সংস্থার। আইসিআইসি লম্বার্ড জেনারেল ইনশিওরেন্সের শেয়ার দর ১.৪৭ শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৯৭৮ টাকা। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্সের শেয়ার দর ১.০২ শতাংশ বেড়ে হয়েছে ৬৪৩ টাকা।
এর পাশাপাশি স্বাস্থ্য বিমার সঙ্গে জড়িত একাধিক সংস্থার শেয়ার দরও বেড়েছে বুধবার ট্রেডিং সেশনে। যার মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে নিভা বুপা হেলথ ইনশিওরেন্স, এসবিআই লাইফ ইনশিওরেন্স, ম্যাক্স ফিনানশিয়াল সার্ভিসেস এবং স্টার হেলথ ইনশিওরেন্সের। তবে বুধবার শেয়ার দর কমেছে গো ডিজিট, এইচডিএফসি লাইফ এবং কানাড়া এইচএসবিসি লাইফ ইনশিওরেন্সের।

আরও পড়ুন: Akshaye Khanna: অক্ষয় খানের ব্যক্তিগত আনন্দ উদযাপন কেন এত গোপনীয়?
লোকসভায় সম্প্রতি ইনশিওরেন্স ল (অ্যামেন্ডমেন্ট) বিল অনুমোদন পেয়েছে। এই বিলে বিমা খাতে নিয়ম সহজ করা বিনিয়োগে আগ্রহ বাড়ানো এবং গ্রাহকদের সুরক্ষা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। সংশোধনের ফলে বিমা সংস্থাগুলির কাজের পরিধি বাড়বে এবং দেশের বিমা বাজার আরও শক্তিশালী হবে বলেই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে (Insurance)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


