Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপ্যাকের অফিস ও কর্তা প্রতীক জৈনের বাড়িতে (IPAC ED Raid) তল্লাশির পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। তদন্তে বাধার অভিযোগ তুলে মামলা দায়ের করার অনুমতি চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। মামলা দায়ের এবং জরুরী ভিত্তিতে শুনানির অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আগামীকাল শুনানির সম্ভাবনা।
আইপ্যাকের দফতরে ইডি হানা (IPAC ED Raid)
রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের (IPAC ED Raid) দফতরে বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি। তল্লাশি চলে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও। ইডির তল্লাশির মধ্যেই প্রতীকের বাড়িতে পৌঁছে যান খোদ মমতা। সেখান থেকে বেরিয়ে সল্টলেকে আইপ্যাকের দফতরেও যান। হাতে ফাইল এবং ল্যাপটপ নিয়ে তাঁকে বেরোতে দেখা যায়। মমতা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, তাঁর দলের রাজনৈতিক কৌশল ছিনতাই করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার অভিযানের নেপথ্যে বিজেপিকে দায়ী করেন তিনি। দাবি করেন, ইডির অভিযান অগণতান্ত্রিক এবং অন্যায়।
মমতার অভিযোগ নস্যাৎ ইডির (IPAC ED Raid)
ইডির তল্লাশি অভিযান ঘিরে বিভিন্ন মহলে রাজনৈতিক (IPAC ED Raid) উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠলেও তা নস্যাৎ করেছে সংস্থাটি। ইডির বক্তব্য, এই তদন্ত কোনও রাজনৈতিক দল বা নির্বাচনের সঙ্গে যুক্ত নয়। ইডির বক্তব্য, এই তদন্ত কোনও রাজনৈতিক দল বা নির্বাচনের সঙ্গে যুক্ত নয়। তথ্যপ্রমাণের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের ছ’টি এবং দিল্লির চারটি জায়গায় (মোট ১০টি জায়গায়) বেআইনি কয়লা পাচার মামলায় তল্লাশি চলছে। কোনও রাজনৈতিক দলের কার্যালয়েও তল্লাশি চালানো হয়নি বলে স্পষ্ট জানিয়েছে ইডি। ইডির আরও দাবি, তল্লাশি সম্পূর্ণ আইন মেনে করা হয়েছে। কিন্তু সাংবিধানিক পদের অপব্যবহার করে দু’টি জায়গা থেকে নথি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর পর হাই কোর্টে যায় কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন: Vicky Kaushal Baby Name: প্রকাশ্যে ভিক্যাটের ছেলের ছবি, কী নাম ছোট্ট খুদের?
ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে হাইকোর্টে আইপ্যাক
এবার ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল আইপ্যাক। আইপ্যাকের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। আগামীকাল আইপ্যাকের আবেদনের মামলার শুনানি। এদিন আদালতে আইপ্যাক অভিযোগ করে, তাদের সমস্ত নথি হাতিয়ে নেওয়ার জন্য এই ধরনের তল্লাশি চালানো হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের এরকমই অবস্থা। খুবই জরুরি অবস্থার মধ্যে রয়েছে। যে কোনও সময় তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়া হতে পারে। এদিন ইতিমধ্যেই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পরিবারের তরফে তাঁর স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন। জৈন পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি থেকে জরুরি নথি চুরি করেছে ইডি।


