Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর প্রথম ম্যাচে বিরাটদের সামনে হায়দরাবাদ (RCB)।
মোকাবিলায় প্রস্তুত দুই শিবির (RCB)
আইপিএল-এর ঢাকে কঠিক পড়তে চলেছে আজ। একদিকে বিরাটদের সামনে এই মরশুমে চ্যালেঞ্জ গতবারের আইপিএল-এর খেতাব ধরে রাখার আর হায়দরাবাদের সামনে চ্যালেঞ্জ খেতাব জেতার লক্ষ্যে লড়াই করার। সমর্থকদের জন্য এই ম্যাচ যে হাই ভোল্টেজ হতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছে। তবে এই ম্যাচেও চর্চার কেন্দ্রে রয়েছেন কিং কোহলি। আন্তর্জাতিক মঞ্চ হোক বা আইপিএল বিরাটকে নিয়ে সমর্থকদের মধ্যে যে উন্মাদনার মাত্রা আলাদাই থাকে সেটার প্রমাণ মিলেছে বারবার (RCB)।

আইপিএল-এর খেতাব জিততে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে বিরাট কোহলিদের। অবশেষে ২০২৫ সালে আইপিএল-এর খেতাব যেতেন কোহলি। কিন্তু সেই সময় আনন্দের মুহূর্ত পরিণত হয়েছিল শোকে। লিগ জয়ের সেলেব্রেশনের সময় ১১ জনের মৃত্যু হয়। সেই কারণেই এবার সংশয় ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ পাওয়া যাবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত আজ ১১টি সিট সেই ভক্তদের শ্রদ্ধা জানিয়ে ফাকা রেখেই অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল-এর প্রথম ম্যাচ। এবার ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে উদ্বোধনী কোনও অনুষ্ঠান করা হবে না ১১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বিরাট শেষ কয়েকটি আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু শেষ ম্যাচ খেলেছিলেন ১৮ জানুয়ারি, সেই ম্যাচে তিনি করেছিলেন ১২৪। ভক্তরা অপেক্ষা করছিলেন আইপিএল শুরু হওয়ার কারণ সেখানে আবার তাঁদের প্রিয় চেজ মাস্টারকে দেখা যাবে (RCB)।

বিরাটকে আইপিএল-এর আগে অনুশীলন ম্যাচেও দেখা গেছে ঝোড়ো ইনিংস খেলতে। আশা করা যাচ্ছে তিনিই দলের হয়ে ওপেন করবেন। তাঁর সঙ্গে ওপেনিং জুটি হিসেবে দেখা যেতে পারে ফিল সল্টকে। কিন্তু জ্যাকব বেথেলও রয়েছেন দুরন্ত ফর্মে। সেই কথাও নতুন করে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সল্ট এবং বেথেলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্ম পর্যালোচনা করলে সেক্ষেত্রে এগিয়ে থাকবেন বেথেল। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন এবং এক সময় মনে হতে থাকে যে ভারত সেই ম্যাচ হেরে যাবে। কিন্তু বুমরার সামনে প্রতিহত হয়ে হয় তাঁদের। আবার অন্যদিকে দারুন ফর্মে রয়েছেন দেবদত্ত পাডিক্কাল। বোলিংয়ে হ্যাজেলউড না থাকায় ভুবনেশ্বর কুমার ক্রুনাল পান্ডিয়ায় উপরও দায়িত্ব থাকবে (RCB)।

আরও পড়ুন: US Bangladesh Relations: আমেরিকায় অস্ত্র চুক্তি? মার্কিন সফর বাংলাদেশের সেনাপ্রধান
বিপক্ষ হায়দরাবাদ আবার অনেক শক্তিশালী এবং দলে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই ভারসাম্য রয়েছে। ব্যাটিংয়ে যেমন রয়েছেন ঈশান কিষাণ, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ক্লাসেন, লিভিংস্টোন প্রমুখ। আবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি। বোলিং বিভাগে থাকছেন র্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট। সুতরাং হাই স্কোরিং এবং টানটান ম্যাচ যে হতে চলেছে সেটার আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এখন দেখার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচ জিতে মরশুম শুরু করতে পারে কিনা (RCB)।


