Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আকাশ দীপের জায়গায় নাইট শিবির ভরসা রাখলো নতুন মুখে। বাংলার এই পেসারের পরিবর্তে সৌরভ দুবে (IPL 2026)।
আকাশের পরিবর্তে দলে সৌরভ (IPL 2026)
একদিকে ব্যাটিং লাইন-আপ যেমন ভরসা যোগাচ্ছে কলকাতাকে তেমনই ভোগাচ্ছে চোট সমস্যা। আইপিএল শুরুর আগে থেকেই চোটে জর্জরিত কলকাতা শিবির। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা। তারপর ছিটকে যান আকাশ দীপ। এই অবস্থায় কে বিকল্প হবেন সেই নিয়ে চলেছে বিস্তর জল্পনা। চর্চায় উঠে আসছিল একাধিক নাম। কিন্তু কলকাতা ভরসা রাখলো নতুন মুখে। আকাশের বদলে দলে নেওয়া হয়েছে বিদর্ভের ২৮ বছর বয়সী পেসার সৌরভ দুবেকে। এখনও পর্যন্ত আইপিএল অভিষেক হয়নি তাঁর তবে এই ,মরশুমে সেটাই হয়ত হতে চলেছে (IPL 2026)।
কেকেআর-এর পেস বিভাগে রয়েছেন বেশিরভাগ ভারতীয় বোলার। তাঁদের মধ্যে আকাশ ডিপ এবং হর্ষিত রানা খেলতে পারবেন না। উমরান মালিক ফিরেছেন চোট সরিয়ে। আরেক তরুণ পেসার কার্তিক ত্যাগী রয়েছেন দলে। আর এই পরিস্থিতে সৌরভের দলে যোগ দেওয়া একদিকে যেমন চমক তবে তিনি ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন।

আরও পড়ুন: Mojtaba Khamenei: ইরান যুদ্ধে বড় রহস্য, কোথায় মোজতবা খামেনেই?
এই বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও জাতীয় নির্বাচক সুব্রত বন্দ্যোপাধ্যায়। এই বাঁহাতি পেসার বড় ভূমিকা নিতে পারেন বলেই মনে করেন তিনি। সুব্রত বলেন, ‘সৌরভ একজন প্রতিভাবান বাঁহাতি পেসার। ২০১৯ সালে এমার্জিং এশিয়া কাপের সময়ে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে নজর কেড়েছিল ও। উইকেট থেকে বাড়তি বাউন্স আদায় করতে পারে এবং দুই দিকেই বল স্যুইং করাতে পারে সৌরভ। তাই KKR টিম ম্যানেজমেন্ট এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের দলে ২০২২ সালে। তবে নেট বোলার হিসেবেই ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। ঘরোয়া ক্রিকেটের পর এবার আইপিএল-এ নজর থাকবে তাঁর দিকে (IPL 2026)।


