Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ টিকিটের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ সমর্থকদের (IPL 2026)।
হাতের নাগালের বাইরে টিকিট মূল্য (IPL 2026)
আইপিএল শুরু হতে আর বেশি ঘন্টা বই নেই বললেই হয়। তার আগে ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা। বরাবরই আইপিএল-এর ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ বেড়েছে। নিজেদের পছন্দের দলকে সমর্থন করতে গ্যালারি ভরাতে দ্বিতীয়বার ভাবেন না সমর্থকরা। কিন্তু এবার টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ টিকিট। যার পরে লাফিয়ে বাড়তে থাকে টিকিট মূল্য। এরফলে একদিকে যেমন হতাশ সমর্থকরা তেমনই ক্ষুদ্ধ। টিকিটের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিতর্কও শুরু হয় গেছে এই মূল্য বৃদ্ধি নিয়ে (IPL 2026)।

একদিকে যেমন মাঠে নামতে চলেছে বিরাট কোহলির দল তেমনই অন্যদিকে নিজেদের ঘরের মাঠ দিয়েই যাত্রা শুরু করবেন রোহিত শর্মারা। বেঙ্গালুরু এবং মুম্বই দুই জনপ্রিয় দলই নিজেদের ঘরের মাঠের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। কিন্তু সেই টিকিট বিক্রি ঘিরে তৈরি হয় চূড়ান্ত হতাশা। অনলাইন টিকিট মুহূর্তে সোল্ড আউট হয়ে যায়। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে দলগুলি কি তবে বেশি লেভার দিকে ঝুঁকছে?

দুই দলেরই সমর্থক সংখ্যা বিপুল এবং সবার যে টিকিট পাওয়া সম্ভব নয় সেটাও তাঁরা জানেন। কিন্তু প্রশ্ন উঠছে এরপর থেকেই। যাঁরা বেশি দাম দিয়ে টিকিট কাটতে রাজি তাঁদের জন্য রয়েছে রেসলিং ওয়েবসাইট। বেশি দাম দিয়ে তাঁরা তাঁদের পছন্দের দলের খেলা দেখতে পারবেন। অর্থাৎ খেলা দেখা এখন প্রিমিয়াম অভিজ্ঞতা হয়ে যাচ্ছে এবং টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: India Oil Byuing: হরমুজে ধাক্কা, তেল জোগানে ভরসা রাশিয়া! বিপুল তেল আমদানি ভারতের!
সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচে টিকিটের দাম ৬,৫০০ টাকা থেকে শুরু করে পৌঁছে গিয়েছে ৫০,০০০ টাকা পর্যন্ত। আবার বিরাটদের ম্যাচের টিকিটের দাম আরও চড়া। সেই ম্যাচের টিকিটের মূল্য ১৫,০০০ টাকা থেকে শুরু করে পৌঁছে গেছে ১ লক্ষ টাকা পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট না থাকলেও, বিভিন্ন রিসেলার প্ল্যাটফর্মে একই টিকিট চড়া দামে পাওয়া যাচ্ছে বলেই জানা যাচ্ছে। এতে সাধারণ সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং স্বচ্ছ টিকিটিং ব্যবস্থার উপর আস্থা কমছে সমর্থকদের। পরিস্থিতি এই মরশুমে এমনটাই থাকবে বলে আশঙ্কা ক্রিকেটমহলে (IPL 2026)।


