Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। এবার সেই জল্পনার ইতি (Iran)।
ভিসা পেল ইরান (Iran)
ঘটনার সূত্রপাত ২৮ ফেব্রুয়ারি থেকে। আমেরিকা এবংহ ইজরালায়েল যৌথ সামরিক হামলা চালায় ইরানে আর সেখান থেকেই যুদ্ধ পরিস্থিতির সূচনা। সেই আবহে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা আর এবার সেই জল্পনার অবসান হল (Iran)।
অনিশ্চিয়তার মেঘ কাটিয়ে অবশেষে বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানের ফুটবল দলকে ভিসা দিল আমেরিকা আর এর ফলে মার্কিন মুলুকে বিশ্বকাপ খেলা নিয়ে ইরানের আর কোনও সমস্যা থাকল না। ইরানের প্রথম ম্যাচ শুরু হতে এখনও ১০ দিন বাকি আর তার আগেই ভিসা পাওয়ায় স্বস্তি ইরান সমর্থকদের।

আমেরিকার এক আধিকারিক জমিয়েছেন ইরান দলের সকলের ভিসা মঞ্জুর করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আবহে ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে দলের নিরাপত্তার কথা ভেবে ফিফার অনুমতি নিয়ে ইরান তাঁদের প্রস্তুতি শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়ে গেছিল।
আরও পড়ুন: Sahara Death: ট্রাক বিকল হয়ে মর্মান্তিক পরিণতি, সাহারা মরুভূমিতে তৃষ্ণায় মৃত্যু ৪৯ জনের
এই ভিসা সমস্যা এবং আমেরিকার সঙ্গে এই সংঘাতের কারণে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইরানের ফুটবল কর্তারা। ট্রাম্প প্রশাসনের এক কর্তা আমেরিকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আবেদন করার পর প্রয়োজনীয় সব কিছু করে ইরানের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ভিসা দেওয়া হয়েছে। তাঁদের জানিয়েও দেওয়া হয়েছে। এক জনের আবেদন বাতিল করা হয়েছে বলে যে প্রচার চলছে সেটা সঠিক নয়। বিভ্রান্তি তৈরি করা হচ্ছে (Iran)।’


