Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরেছেন ঈশান কিষাণ। ফিরেই নজর কেড়েছেন তিনি (Ishan Kishan)। ভাল খেলার পুরস্কার স্বরূপ আইসিসি-র ক্রমতালিকায় ১৭ ধাপ উঠে এলেন তিনি।
আইসিসি-র ক্রমতালিকায় অষ্টম স্থানে ঈশান (Ishan Kishan)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিজের প্রমাণ মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন ঈশান কিষাণ। সেই মঞ্চেই দাপটের সঙ্গে ব্যাটিং করছেন তিনি। অভিষেক শর্মার অভাবও ঢাকা পড়ে গিয়েছে তাঁর রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জেতার জন্য অন্যতম ফেভারিট দল ভারত আর তার অন্যতম কান্ডারি এই মুহূর্তে ঈশান। তবে এই জায়গায় পৌঁছাতে দীর্ঘ লড়াই করতে হয়েছে তাঁকে, দিতে হয়েছে ধৈর্য্যের পরীক্ষাও (Ishan Kishan)।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন, পড়তে হয়েছে বোর্ডের রক্তচক্ষুর কবলে। তিনি তিনি নিজের কর্তব্যে থেকেছেন অবিচল। ঘরোয়া ক্রিকেটে প্রমাণের পর দেশের জার্সিতেও নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন তিনি। তার পুরস্কার হিসেবেই ICC-র টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় উত্থান হলো তাঁর। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা। বোলারদের তালিকায় রয়েছেন বরুণ চক্রবর্তী।

সম্প্রতি আইসিসি তাদের ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করেছে। সেখানে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন ঈশান। তিনি ১৭ ধাপ উপরে উঠে এসেছেন তিনি। তাঁর মোট রেটিং পয়েন্ট ৭৩২। চলতি বিশ্বকাপে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন ঈশান কিষান। যেই তালিকায় রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস।

আরও পড়ুন: Pakistan Hockey Team: বিল না মেটানোয় এঁটো বাসন মাজল পাকিস্তান দল!
অন্যদিকে অভিষেক শর্মা শীর্ষেই রইলেন। তিনি এ বার বিশ্বকাপ শুরু করেছিলেন গোল্ডেন ডাক দিয়ে। যার পর অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। এর পর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেও তিনি ব্যর্থ হন। তবে খারাপ ফর্মে থাকলেও তিনি শীর্ষস্থানেই রইলেন। তাঁর পয়েন্ট ৮৯১ (Ishan Kishan)।


