Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যেমন কথা তেমন কাজ। ISL-এর প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে দাপুটে জয় মোহনবাগানের (ISL)।
ISL-এর প্রথম ম্যাচ দাপুটে জয় মোহনবাগানের (ISL)
দীর্ঘ টালবাহানার পর ভালবাসার দিনে শুরু হলো বাঙালির অন্যতম ভালবাসার খেলা ফুটবল। ভ্যালেন্টাইনস ডে-র বিকেলে সেই যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের প্রেমে পড়লেন ফুটবলপ্রেমীরা। এই মরশুমের আইএসএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স। দুই দলই ৪-৪-২ ফরমেশনে দল নামায়। আগের দিন সাংবাদিক বৈঠকে দেওয়া কথা রাখলেন বাগান কোচ। আইএসএল-এর এই মরশুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো মোহনবাগান (ISL)।
ম্যাচের আগেরদিন অর্থাৎ শনিবার সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। দিমিত্রি পেত্রাতোস, রবসন আজেভাদো দা সিলভা, অ্যালবার্তো রদ্রিগেস ও জেমি ম্যাকলারেন, এই চার বিদেশিকে নিয়ে সাজানো ছিল এই দিনের প্রথম একাদশ। জেসন কামিংসকে দিন বেঞ্চে অপেক্ষা করতে হয়েছে। এই দিন চেনা ছন্দে দেখা গেল যুবভারতীকে। সবুজ-মেরুন সমর্থকরা ভরিয়ে রাখলেন স্টেডিয়াম।

মাত্র ৬ মিনিটের মধ্যেই আক্রমণ মোহনবাগানের। বক্সের বাইরে ডান দিক থেকে জোরালো শট নেন দিমিত্রি পেত্রাতোসের তবে সেই বল সেভ করে দেন কেরালার গোলকিপার। সময়ের সাথে সাথে আক্রমণের গতিও বাড়াতে থাকে মোহনবাগান। তবে কেরালার বক্সে বল পেয়েও সেই সুযোগ মিস করেন দিমি। দিমির পাশাপাশি আক্রমণ শানাতে থাকেন রবসন। তবে অল্পের জন্য গোল মিস করেন তিনিও। কাউন্টার অ্যাটাকে কেরালা শুরু দিকে কিছুটা দিশাহীন। বল নিয়ে উঠেলেও সেগুলো আটকে যায় মোহনবাগানের পায়ে এসে (ISL)।

স্ট্রাইকারের পা থেকে বল ছিনিয়ে দারুণ সেভ করেন বাগানের গোলকিপার বিশাল কাইথ। তবে বাগান শিবিরের কাঙ্খিত গোল আসে ৩৬ মিনিটের মাথায়। দিমিত্রি পেত্রাতোস বাড়ানো পাসে মোহনবাগানকে প্রথম গোল এনে দেন জেমি ম্যাকলারেন। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে মোহনবাগান।
আরও পড়ুন: Lalbazar Lockup Meal: আদালত লকআপে বন্দিদের জন্য নতুন মেনু, মিলবে খাঁটি দুধ-সরষের তেলে রান্না
দ্বিতীয়ার্ধে দলে একটি পরিবর্তন করেন মোহনবাগানের হেড কোচ সের্গিও লোবেরা। শুভাশিস বসুর জায়গায় মাঠে নামেন আমে রানাওয়াডে। এই দিনের খেলায় মোহনবাগানের দাপট বেশি ছিল। পরিসংখ্যানের দিক থেকে দেখলে বল পজিশনেও এগিয়ে থেকেছে সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধেও খেলার তেমন কোনও পরিবর্তন হয়নি। বলের দখল এই সময়েও বেশি ছিল মোহনবাগানের পায়ে। যদিও এই সময় কেরালা কিছুটা খেলায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো মোহনবাগান (ISL)। শেষ মুহূর্তে ব্যবধান বাড়াল মোহনবাগান। অনিরুদ্ধ থাপার ফ্রি-কিক থেকে হেডে গোল করলেন পরিবর্ত হিসেবে নামা টম আলড্রেড।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নিলো বাগান শিবির। সমর্থকদের দেওয়া কথা রাখতে যে কোচ এবং দল মরিয়া সেই ছবিই স্পষ্ট হলো প্রথম দিনের ম্যাচে।


