Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে(Harmanpreet Kaur) সাম্মানিক ডিলিট দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সায় রাজভবনের বলে সূত্রের খবর। ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হবে। সেখানেই সম্মান জানানো হবে হরমনপ্রীতকে(Jadavpur)।
হরমনের ডিলিটে সায় আচার্যের(Jadavpur)
উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, হরমনপ্রীত কাউরকে ডিলিট দেওয়ার প্রস্তাব উঠেছিল এবং তা আচার্যকে জানানো হয়। বিষয়টিতে তিনি সম্মতি জানিয়েছেন। হাতে সময় বেশ কম। এর মধ্যেই সমস্ত প্রস্তুতি সারতে হবে। তার আগে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। সব ঠিক থাকলে যাদবপুরের সমাবর্তনে দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে।
প্রধান অতিথির তালিকায় অভিজিৎ বিনায়ক(Jadavpur)
এবিষয়ে চিরঞ্জীব ভট্টাচার্য আরও জানিয়েছেন, হরমনপ্রীত কাউরকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো হবে। তবে শুধু হরমনপ্রীত নয়, বিশেষ অতিথি হিসাবে সবমিলিয়ে তিনটি নাম ঠিক করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও(DRDO) চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর সিইও শিবকুমার কল্যাণরামনের নাম প্রস্তাব করা হয় আচার্যের কাছে। তাতেও রাজভবনের সায় মিলেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:Bangladesh : পরিবর্তনের বাংলাদেশে ফের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল
যাদবপুরে এবার পূর্ণাঙ্গ সমাবর্তন(Jadavpur)
পূর্ণ সময়ের ভিসি না থাকায় ২০২৩ ও ২০২৪ এ পূর্ণাঙ্গ সমাবর্তন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আচার্য-রাজ্যপাল সমাবর্তনের অনুমতিই দেননি ওই দুই বছর। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথা মেনে ডিগ্রি প্রদানের জন্য সংক্ষিপ্ত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল। চিরঞ্জীব ভট্টাচার্য গত তিন নভেম্বর পূর্ণ সময়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার পূর্ণাঙ্গ সমাবর্তন অনুষ্ঠিত হবে।



