Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন (Jalpaiguri Medical College)। এবার রক্তের গ্রুপ অদলবদল করে রোগীদের রক্ত দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, A+ রক্তের প্রয়োজন ছিল যে রোগীর, তাঁকে দেওয়া হয়েছে AB+ রক্ত। অন্যদিকে, AB+ রক্তের প্রয়োজন থাকা রোগীকে দেওয়া হয়েছে A+ রক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দুই রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী।
রক্তের গ্রুপ নিয়েও এমন গাফিলতি? (Jalpaiguri Medical College)
ঘটনার প্রথম অভিযোগটি উঠেছে জলপাইগুড়ির রানিনগর মোড় এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সি বুনিল রায়কে কেন্দ্র করে। তাঁর রক্তের গ্রুপ A+। রক্তাল্পতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার প্রয়োজনে তাঁকে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রথম ইউনিট রক্ত দেওয়ার পর দ্বিতীয় ইউনিট চলাকালীনই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা রক্তের প্যাকেট পরীক্ষা করেন। তখনই তাঁদের নজরে আসে, প্যাকেটে A+ নয়, AB+ রক্তের উল্লেখ রয়েছে। বুনিল রায়ের ভাই উপেন চন্দ্র শর্মার অভিযোগ, প্রয়োজনীয় রক্তের জন্য তাঁরা AB পজিটিভ ডোনার নিয়ে এসেছিলেন। কিন্তু হাসপাতালের তরফে রোগীকে A+ রক্তের পরিবর্তে AB+ রক্ত দেওয়া হয়। বিষয়টি জানার পরই তাঁরা চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করেন (Jalpaiguri Medical College)।
অন্য রোগীর ক্ষেত্রেও উল্টো ঘটনা! (Jalpaiguri Medical College)
একই ধরনের অভিযোগ উঠেছে জলপাইগুড়ির কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা ৬১ বছর বয়সি বীরেন্দ্রনাথ শর্মাকে নিয়েও। তাঁর রক্তের গ্রুপ AB+। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাঁর জন্য রক্তের ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা। অভিযোগ, রক্ত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বীরেন্দ্রনাথ। এরপর পরিবারের সদস্যরা রক্তের প্যাকেট পরীক্ষা করে দেখেন, তাঁকে AB+ রক্তের পরিবর্তে A+ রক্ত দেওয়া হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে নার্সদের জানানো হয়। পরে অসুস্থ রোগীকে সিসিইউতে (CCU) স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: Suvendu Adhikari: পুলিশ ভবনের উদ্বোধন থেকে পুজোর সূচনা, কী নিয়ে মেদিনীপুরে শুভেন্দু
বিধায়কের ক্ষোভ, তদন্তের আশ্বাস
একই হাসপাতালে পরপর দুই রোগীর ক্ষেত্রে রক্তের গ্রুপ অদলবদলের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের রক্ত সঞ্চালন ব্যবস্থার নিরাপত্তা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকা নিয়ে। হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীর আত্মীয়স্বজনদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়ে জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, অভিযোগের যথাযথ তদন্ত করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।



