Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির (Shantanu Thakur) অন্দরে যে বিভাজন ক্রমশ বাড়ছে, তা নিয়ে এবার প্রকাশ্যেই সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার বনগাঁ শহরের নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজিত একটি মিলন উৎসবের মঞ্চ থেকে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ। তাঁর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি নৃপেন বিশ্বাস। তাঁদের অনুপস্থিতি ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
কড়া পদক্ষেপের হুঁশিয়ারি (Shantanu Thakur)
সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু (Shantanu Thakur) অভিযোগ করেন, বনগাঁয় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যেও দলের সদস্যরা রয়েছেন। অথচ পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না বলে তাঁর দাবি। কয়েকজন নেতার নির্দেশেই প্রশাসন পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে সাংসদ জানান, প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে।
দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ
দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শান্তনু। তাঁর বক্তব্য, কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে দলেরই কর্মীদের উপর প্রভাব খাটাচ্ছেন এবং তাঁদের উপর আক্রমণ চালাচ্ছেন। এই প্রবণতা বন্ধ করতেই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: Suvendu Adhikari: আদিবাসীদের জমির অধিকার নিশ্চিত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর
পাশাপাশি, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন ব্যক্তিদের বিজেপিতে আশ্রয় দেওয়ার অভিযোগেও সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তৃণমূলের সন্ত্রাসে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না হওয়া পর্যন্ত রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। শান্তনুর এই বক্তব্যে বনগাঁ বিজেপির অন্দরের সংঘাত আরও একবার প্রকাশ্যে চলে এল।


