Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হলিউডে ফের শোকের (James Ransone Death) ছায়া। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়্যার’ এবং আলোচিত ছবি ‘ইট: চ্যাপ্টার টু’-তে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা জেম্স রেনসোন প্রয়াত। বয়স হয়েছিল ৪৬ বছর। লস অ্যাঞ্জেলেসে তাঁর নিজের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশি সূত্রে প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, ঘটনার সঙ্গে কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত মেলেনি।
মৃত্যুর কারণ (James Ransone Death)
খবর অনুযায়ী, ১৯ ডিসেম্বর অভিনেতার বাড়ি থেকে (James Ransone Death) জরুরি ফোন আসে। দ্রুত সেখানে পৌঁছে পুলিশ জেম্সকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ উল্লেখ করা হলেও, পরিবার ও প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে খুব বেশি বিশদ মন্তব্য করা হয়নি। এই ঘটনায় হলিউডের বিনোদন জগতে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

সময়ের কাকতালীয় মিল (James Ransone Death)
জেম্স রেনসোনের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে নতুন করে (James Ransone Death) আলোচনায় এসেছে তাঁর স্ত্রী জেমি ম্যাকফির একটি পুরনো পোস্ট। অভিনেতার মৃত্যুর মাত্র দু’দিন আগে জেমি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমর্থনে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছিলেন। সেই পোস্টে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছিল। সময়ের এই কাকতালীয় মিল অনেককেই ভাবাচ্ছে।
বড় অঙ্কের দেনা
অভিনেতার জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল লড়াই। মাত্র ২৭ বছর বয়সে তাঁর মাদকাসক্ত হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসে। সেই সময় তিনি আর্থিক সমস্যায়ও জড়িয়ে পড়েন এবং বড় অঙ্কের দেনার বোঝা বইতে হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন জেম্স। তিনি নিজেই জানিয়েছিলেন, ২০০৬ সালের পর থেকে ধীরে ধীরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে হাঁটেন।

২০২১ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে জেম্স তাঁর শৈশবের এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথাও প্রকাশ করেন। তিনি জানান, ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন এবং সেই অভিজ্ঞতা দীর্ঘদিন তাঁর মানসিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এই ঘটনার বিষয়ে তিনি ২০২০ সালে পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছিলেন, যদিও তাতে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেছিলেন।


