Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপ শেষ হওয়ার পর বিতর্ক এখনও শেষ হয়নি। এবার ICC বৈঠকে আচরণবিধি লঙ্ঘনে শাস্তির মুখে ভারতের তারকা পেসার বুমরা (Jasprit Bumrah)।
শাস্তির মুখে বুমরা (Jasprit Bumrah)
এশিয়া কাপ শেষ হয়ে গেলেও একাধিক কারণে ভারত ও পাকিস্তান ম্যাচে তৈরি হয়েছিল বিতর্ক। এবার সেই সকল ঘটনাগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করলো আইসিসি। ভারত ও পাকিস্তান ম্যাচে তৈরি হওয়া বিতর্কের মধ্যে সবচেয়ে চর্চায় ছিল হ্যারিস রউফের সেলিব্রেশন। এর পাল্টা দিয়েছিলেন জশপ্রীত বুমরা। এশিয়া কাপ ফাইনালে তিনি উইকেট নেওয়ার পর বিমান ভেঙে দেওয়ার ইঙ্গিত করেন। এই ঘটনায় হ্যারিস রউফকে আগেই শাস্তি দিয়েছিল ICC। এ বার তারা জশপ্রীত বুমরাকেও শাস্তি দিল (Jasprit Bumrah)।
গতকাল হ্যারিস রউফকে দু’ম্যাচের জন্য সাসপেন্ড করেছে ICC। এর পর তারা শাস্তি দিল বুমরাকে। ICC-র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জশপ্রীত বুমরা ICC-র আইনের ২.২১ ধারা ভেঙেছেন। তাঁকে সতর্ক করা হয়েছে, যার ফলে তাঁকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তিনি দোষ স্বীকার করায় আর কোনও তদন্ত করা হবে না।’ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে সুপার ফোরের ম্যাচে হ্যারিস রউফ হাতের ইশারায় প্লেন ক্র্যাশ দেখিয়েছিলেন। অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নিয়ে এই ইঙ্গিত ছিল তাঁর। সেটার পাল্টা দেন জশপ্রীত বুমরাও। ফাইনালে হ্যারিস রউফকে আউট করার পর বুমরা একইভাবে সেলিব্রেশন করেছিলেন।

আরও পড়ুন: Steve Smith: অ্যাশেজের আগে দলে ফিরতে পারলেন না কামিন্স, নেতৃত্বে স্মিথ
এরআগে সূর্যকুমার যাদবকেও শাস্তি দেওয়া হয়েছিল। তাঁকে ICC ম্যাাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করে এবং দুই ডিমেরিট পয়েন্ট কেটে নেয়। সেঞ্চুরির পর বন্দুক চালানোর সেলিব্রেশন করায় পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে ওয়ার্নিং দেওয়া হয় এবং এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় (Jasprit Bumrah)।


