Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে ভারত অস্ট্রেলিয়ার কাছে। তবে আজ নিয়মরক্ষার ম্যাচে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচাটাই মূল লক্ষ্য (India)।
আজ হারলে চরম লজ্জার মুখে পড়বে ভারত (India)
ভারত ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে গিয়েছে। নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবারের এই ম্যাচের গুরুত্ব অস্ট্রেলিয়ার থেকেও বেশি ভারতের কাছে। যদি এই ম্যাচও হরে তাহলে এমন লজ্জার মুখোমুখি হবে যা ৪১ বছরে কখনও হয়নি (India)।
সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচে ভারত হারলে ১৯৮৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে এটাই হবে ভারতের প্রথম হোয়াইটওয়াশ। সেইবার পাঁচ ম্যাচের সিরিজে একটা ম্যাচও জিততে। দুটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। ২০২৭ সালে একদিনের বিশ্বকাপের আগে যথেষ্ট চিন্তায় রাখবে ভারতের পারফরম্যান্স। যা বিগত ৫ বছরে খুবই খারাপ। শেষ ম্যাচে হারলে গত পাঁচ বছরে এটা ভারতের তৃতীয় সিরিজ হোয়াইটওয়াশ। ২০২০ সালে নিউ জিল্যান্ড এবং ২০২১-২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।

আরও পড়ুন: SIR: রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগে জোর প্রস্তুতি, প্রতিটি জেলায় হেল্প ডেস্ক
২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে এটি ভারতের ১৩ নম্বর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। যার মধ্যে তারা হেরেছে ৭টিতে ম্যাচে। সিডনিতে একদিনের আন্তর্জাতিকে ভারতের রেকর্ড খুবই খারাপ। এই মাঠে ভারত–অস্ট্রেলিয়া মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া ১৬টি ম্যাচে জিতেছে এবং ভারত মাত্র দু’বার জিতেছে। এখন ভারতীয় সমর্থকরা তাকিয়ে আছে এই ম্যাচ জিতে ভারত মুখ রক্ষা করতে পারে কিনা সেই দিকে (India)।


