Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএল-এ কি চোট সমস্যায় ভুগছেন টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা পেসার বুমরা (Jasprit Bumrah)?
বুমরার কারণের চিন্তায় মুম্বই (Jasprit Bumrah)
আইপিএল এখন দোরগোড়ায়। তার আগে বহু দলের মাথা ব্যথার কারণ ফিটনেস। বহু দলের ক্রিকেটাররা চোটের কারণে ছিটকে গিয়েছেন এই মরশুম থেকে। সেই তালিকায় রয়েছেন একদিকে যেমন হর্ষিত রানা, আকাশ দীপ তেমন রয়েছে অজি তারকাদের নাম। তবে এবার জল্পনা বাড়ছে জশপ্রীত বুমরাহকে নিয়ে (Jasprit Bumrah)।
দেশের জার্সি গায়ে হোক বা আইপিএল, বুমরা মানেই বোলিংয়ের অন্যতম ভরসা। একাই যে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। ২০২৬ সালের ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও বুমরার গুরুত্ব অপরিসীম। মুম্বই দলের হয়েও বিপক্ষের কাছে ভয়ের নাম বুমরা। এক সময় বুমরাকে ফেস করা ব্যাটারদের কাছে অসম্ভব হয়ে ওঠে। ডেথ ওভার স্পেশালিস্ট বা এই সীমিত ফরম্যাটের ক্রিকেট, বুমরা অন্যতম সেরা। সেই বুমরাকে যদি মুম্বই না পায় তবে যে সেটা দলের জন্য বিশাল বড় ক্ষতি সেটা আর বলার অপেক্ষা রাখে না।

যেখানে আইপিএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই সেখানে মুম্বই শিবিরে যোগ না দিয়ে বুমরা গিয়েছেন বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে। তবে সেটা চোটের কারণে কিনা সেটা জানা যায়নি।

আরও পড়ুন: Transfer Case: আমলা-পুলিশ বদলি মামলা: কমিশনের ক্ষমতা ও এক্তিয়ার নিয়ে প্রশ্ন কল্যাণ ও এজি-র
গত সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের চার জন ভারতীয় ক্রিকেটার বর্ধিত বিরতিতে রয়েছেন। জয়বর্ধনে বলেছেন, ‘প্রতি বছরই আমাদের উদ্দেশ্য থাকে আইপিএল খেতাব ঘরে তোলা। এটা দীর্ঘ মরশুম। আমরা যে ভাবে প্রি সিজন শুরু করি, ঠিক সেই ভাবেই শুরু হয়েছে। আমাদের দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা যারা রয়েছে, তাদের একটু বেশিই ছুটি দিয়েছি।’ ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স তাদের যাত্রা শুরু করতে চলেছে কেকেআর-এর বিরুদ্ধে (Jasprit Bumrah)।


