Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুমরার দাপটে কাবু রিকেলটন, মার্করামরা। কুলদীপ-সিরাজদের দাপটে দু’শোও টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা (Jasprit Bumrah)।
দুর্দান্ত শুরু টিম ইন্ডিয়ার (Jasprit Bumrah)
ছ’বছর পর ইডেনে আবার টেস্ট ম্যাচ। তাই শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটু বেশিই উন্মাদনা চোখে পড়েছিল। কিন্তু গত সোমবার থেকে সেই উত্তেজনাকেও ছাপিয়ে চলছিল ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে ইডেনের বাইশ গজ নিয়ে জল্পনা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করতে ঘূর্ণি উইকেটের আবদার করেছিলেন গৌতম গম্ভীর, শুভমন গিলরা। সেই কারণে সাই সুদর্শনের মতো ব্যাটারকে বসিয়ে অতিরিক্ত স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে রাখা হয়েছিল (Jasprit Bumrah)।
প্রথম দিনে অন্তত লেটার মার্কস নিয়েই পাশ করল ইডেনের বাইশ গজ। তবে প্রথমদিনেই উইকেটের অসমান বাউন্স নিঃসন্দেহে দুই শিবিরকেই চিন্তায় রাখবে। ভারতীয় পেসার-স্পিনার উইকেট পেলেন। প্রথমে বুমরা-কুলদীপ, মাঝে সিরাজ-অক্ষর প্যাটেল, শেষ আবার বুমরা। গোটা দিন ধরেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়লেন এই চারজনে মিলে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা জানিয়ে দিয়েছিলেন, টসে জিতলে চোখ বুজে ব্যাটিং নেবেন। শুক্রবার সেটাই করলেন। কিন্তু বুমরা, সিরাজের আগুনে বোলিং এবং কুলদীপ যাদবের ঘূর্ণিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে এল প্রোটিয়া শিবিরে। ১৫৯ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের সামনে মাত্র ৫৫ ওভার টিকল প্রথম ইনিংস। ৫ উইকেট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের একাই প্রায় ভূপতিত করলেন বুমরা (Jasprit Bumrah)।

সিরাজ ও কুলদীপ নিলেন দু’টি করে উইকেট। অক্ষর পেলেন ১ উইকেট। পিচে অসমান বাউন্স থাকায় কয়েকটা বল সমস্যায় ফেলছিল দুই প্রোটিয়া ওপেনারকে। কিন্তু সেই বাউন্স সামলে শুরুটা ভালই করেন রায়ান রিকেলটন ও এডেন মার্করাম। প্রথম ১০ ওভারেই ৫০ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। বুমরা ছাড়া সিরাজ, অক্ষর প্যাটেলদের বেশ ভালই সামলাচ্ছিলেন মার্করামরা (Jasprit Bumrah)।

১১তম ওভারে রিকেলটনকে (২৩) ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন বুমরা। গুড লেংথে পড়ে বুমরাহের বল হালকা বাইরের দিকে গেলে লাইন মিস করেন রিকেলটন। বল অফ স্টাম্প উড়িয়ে দেয়। দক্ষিণ আফ্রিকার সেই যে উইকেট পড়া শুরু, আর কেউই ভারতীয় বোলারদের আক্রমণ থেকে দুর্গ রক্ষা করতে পারলেন না কেউই। পরের ওভারেই সেট হয়ে যাওয়া অপর ওপেনার মার্করামকেও ফিরিয়ে দেন বুমরা। তখন দক্ষিণ আফ্রিকার রান ৬২। হঠাৎ লাফিয়ে ওঠা বল মার্করামের ব্যাট ছুঁলে দুরন্ত ক্যাচ ধরেন ঋষভ পন্থ। ৪৮ বলে ৫ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে ফেরেন প্রোটিয়া ওপেনার। প্রোটিয়া ইনিংসে সবথেকে বেশি রান মার্করামেরই। ১৬ তম ওভারে অধিনায়ক বাভুমাকে (৩) ফিরিয়ে প্রোটিয়া শিবিরে তৃতীয় ধাক্কাটি দেন কুলদীপ। মধ্যাহ্নভোজের বিরতিতে ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ তোলে দক্ষিণ আফ্রিকা (Jasprit Bumrah)।
বিরতি থেকে ফিরে প্রোটিয়া ব্যাটারদের উপর চাপ আরও বাড়ে। বিরতির পর তৃতীয় ওভারেই মুল্ডারকে ফিরিয়ে দেন কুলদীপ। রিভার্স সুইপ করতে গিয়ে মিস করে লেগ বিফোর হয়ে ফিরলেন মুল্ডার। রিভিউ নিয়েও বাঁচেননি। এদিন দক্ষিণ আফ্রিকাকে বড় পার্টনারশিপই করতে দিল না ভারতীয় বোলাররা। ৩৩ তম ওভারে ১২০ রানের মাথায় টনি ডি জর্জিকে (২৪) কে এলবিডব্লিউ করে দেন সেই বুমরা। রিভিউ নিলেও তা বৃথা যায়। মধ্যাহ্নভোজের বিরতির পর কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে যায় দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল।
চা পানের বিরতিতে ৫২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৪৫ তম ওভারে কেইল ভেরেনি (১৬) ও মার্কো জেনসনকে (০) ফিরিয়ে জোড়া ধাক্কা দেন সিরাজ। ৫২ তম ওভারে বশকে (৩) এলবিডব্লিউ করেন অক্ষর প্যাটেল। তবে কুলদীপের ৩৪তম ওভারেই পর পর দু’বলে ভেরেনির জোড়া ক্যাচ ফেলে ভারত। প্রথমটি ভেরেনির ব্যাট পন্থের গ্লাভসে লেগে স্লিপে যায়। কিন্তু বল ধরতেই পারলেন না গিল। পরের বলেই ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ প্রায় ধরেই ফেলেছিলেন ধ্রুব জুরেল। কিন্তু হাত থেকে বেরিয়ে যায় বল। দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: Cristiano Ronaldo: দেশের জার্সিতে প্রথম লাল কার্ড দেখলেন রোনাল্ডো
চা পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮ উইকেটে ১৫৪। বিরতি থেকে ফিরে বাকি দুই ফেলতে বেশি সময় নেননি বুমরা। ৫৫তম ওভারের তৃতীয় ও শেষ বলে হারমার (৫) ও কেশব মহারাজকে (০) ফিরিয়ে ১৫৯ রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে যবনিকা ফেলেন বুমরা। ১৪ ওভার বল করে ৫টি মেডেন সহ ২৭ রান দিয়ে নিলেন ৫ উইকেট। তিন স্পেলে বল করে প্রতিটিতেই সফল বুমরা। ১২ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নিলেন সিরাজ। ১৪ ওভারে এক মেডেন সহ ৩৬ রান দিয়ে দু’টি উইকেট পেলেন কুলদীপ। ৬ ওভারে ২ মেডেন সহ ২১ রান দিয়ে অক্ষর প্যাটেল পেলেন এক উইকেট (Jasprit Bumrah)। পেসাররা ৭টি ও স্পিনরা নিলেন ৩টি উইকেট।
গোটা ইনিংসে মাত্র এক ওভার বল করলেন ওয়াশিংটন সুন্দর। জাদেজা করলেন ৮ ওভার। তাহলে ৪ স্পিনার খেলানোর অর্থ কী? শুধুমাত্র তৃতীয় দিন থেকে বল ঘুরবে বলে? তা শুধুমাত্র গম্ভীরই জানেন। খেলা ততদিন পর্যন্ত গড়াবে তো! দক্ষিণ আফ্রিকার ইনিংসের পর সেই গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে ইডেনের গ্যালারি জুরে (Jasprit Bumrah)।


