Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সমাজমাধ্যমের যুগে তারকারা এখন যেন হাতের মুঠোয় (Jisshu Sengupta)। পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কোথায় যাচ্ছেন, কী করছেন— সব খবর এখন অনুরাগীদের নাগালে। তবে এই জনপ্রিয়তার ফলেই অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় তারকাদের। তেমনই এক ঘটনার সাক্ষী হলেন অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। কেন ? কী ঘটেছে? চলুন জেনে নেওয়া যাক।

কী ঘটেছিল? (Jisshu Sengupta)
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যিশুর একটি পুরনো ভিডিয়ো। সূত্রের খবর, এটি বর্ধমানের একটি অনুষ্ঠানের। অভিনেতা সেখানে উপস্থিত ছিলেন দর্শকদের সঙ্গে দেখা করতে ও মঞ্চে পারফর্ম করতে। কিন্তু অনুষ্ঠানস্থলে জমে গিয়েছিল অগণিত মানুষের ভিড়।
ভিড় সামলাতে চাপে অভিনেতা (Jisshu Sengupta)
যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta) জনপ্রিয়তা যে কতটা, তা বোঝা যাচ্ছিল সেই দিনের ভিড় দেখেই। বহু মানুষ মোবাইল হাতে ভিডিও তুলতে বা সেলফি তুলতে এগিয়ে আসছিলেন। কেউ কেউ আবার সরাসরি অনুরোধ করছিলেন, একটু ক্যামেরার দিকে তাকাতে।এই পরিস্থিতিতেই মেজাজ হারান অভিনেতা। ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে যিশুকে ঘিরে ধরেছে অগনিত মানুষ । অভিনেতাকে চেঁচিয়ে বলতে শোনা গিয়েছে,তিনি সবাইকে পিছিয়ে যেতে বলছেন। তাঁর মুখে ও চোখে তখন স্পষ্ট বিরক্তি।
সমালোচনার ঝড় (Jisshu Sengupta)
ভিডিয়োটি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। কেউ কেউ যিশুর ( Jisshu) আচরণকে “অহঙ্কারী” বলে মন্তব্য করেন। কেউ বা বলেন, অহঙ্কার বেশি দিন থাকে না। তবে অনেক অনুরাগী আবার যিশুর পক্ষেও মন্তব্য করেছেন। তাঁদের মতে, অতিরিক্ত ভিড়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়াটা স্বাভাবিক। অভিনেতার মেজাজ হারানো মানবিক প্রতিক্রিয়া।
কাজের দুনিয়ায় ব্যস্ত যিশু (Jisshu Sengupta)
সমালোচনা চললেও যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত। বাংলা ছাড়াও তিনি বলিউড, দক্ষিণী ছবি ও একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সম্প্রতি অভিনেতা সৌরভ দাস (Saurav Das) এর সঙ্গে মিলে খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে ,খুব শিগগিরই সেই ব্যানারের অধীনে নতুন কাজ শুরু হতে চলেছে।
সহজলভ্য হয়ে যাওয়া (Jisshu Sengupta)
ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ে দায়িত্ব ও চাপ। সমাজমাধ্যমের যুগে তারকারা যত সহজলভ্য হয়ে উঠেছেন, তাঁদের ব্যক্তিগত পরিসর ততটাই সঙ্কুচিত হচ্ছে। অনুরাগীরা যেমন কাছ থেকে প্রিয় তারকাকে দেখতে চান, তেমনই তারকাদেরও প্রয়োজন কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখা।
আরও পড়ুন: Gold Price Fall: উৎসবের পরেই কমবে সোনার দাম! সত্যি নাকি জল্পনা?
প্রসঙ্গত, বাংলা সিনেমার জনপ্রিয় মুখ যিশু সেনগুপ্ত এখন শুধু অভিনেতা নন, একসঙ্গে প্রযোজক ও সঞ্চালকও। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের জগতে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। বাংলা ছবির পাশাপাশি বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রেও সমান দক্ষতায় কাজ করেছেন যিশু। এরপর একে একে তিনি অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে— রোমান্টিক নায়ক থেকে ঐতিহাসিক চরিত্র, আবার কখনও খলনায়কের ভূমিকাতেও চমকে দিয়েছেন দর্শকদের। তাঁর অভিনয়ের সাবলীলতা ও ব্যক্তিত্ব তাঁকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে।



