Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০১৪ সালের পর এই নিয়ে তৃতীয় বার কামিন্স ও হ্যাজেলউডকে ছাড়াই ঘরের মাঠে কোনও টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া (Josh Hazlewood)।
অ্যাশেজের আগে ফের চোটের ধাক্কা (Josh Hazlewood)
ক্রিকেট সমর্থকরা অপেক্ষায় থাকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের। কিন্তু এবার সিরিজ শুরুর আগেই একের পর এক ধাক্কা অজি শিবিরে। চোটের ধাক্কায় একের পর এক প্লেয়ার ছিটকে যাচ্ছেন দল থেকে। কামিন্স না থাকায় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে স্মিথকে। এবার দল থেকে ছিটকে গেলেন আরেক তারকা পেসার (Josh Hazlewood)।
সম্প্রতি জানা গিয়েছে অজি তারকা পেসার জশ হ্যাজেলউডও ছিটকে গেলেন অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট থেকে। হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারবেন না তিনি। ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ। হ্যাজেলউডের এই ছিটকে যাওয়ার কারণে অজি শিবিরের সমস্যা আরও বাড়িয়ে দিল। কারণ প্রথম টেস্টে তাঁর পাশাপাশি পাওয়া যাবে না প্যাট কামিন্স ও সন অ্যাবটকেও।

হ্যাজেলউডের মতো কামিন্স ও অ্যাবটও চোটের কারণে ছিটকে গিয়েছেন প্রথম টেস্ট থেকে। পিঠে ছোট রয়েছে কামিন্সের। যে কারণে তাঁর পরিবর্তে দলের অধিনায়ক স্মিথ। আর সন অ্যাবট হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত। সোজা ভাষায় বলতে গেলে অজি শিবিরের তিন পেসার চোটের কবলে। সেই চোটের কবলে পড়ে অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। যা চূড়ান্ত ভাবে চাপে ফেলেছে অজি শিবিরকে।
আরও পড়ুন: IPL 2026: আইপিএল-এর দলবদলে বড় চমক, লাভবান কোন দল?
হ্যামস্ট্রিং চোটের কারণে হ্যাজেলউড ভিক্টোরিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচও খেলতে পারেননি। এর পর তিনি দলের সঙ্গে পার্থেও যাননি, যেখানে প্রথম অ্যাশেজ টেস্ট অনুষ্ঠিত হবে। হ্যাজেলউডের জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাইকেল নেসারকে। তবে তিন পেসারের দলে না থাকায় দলকে অস্বস্তিতে রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৪ সালের পর এই নিয়ে তৃতীয় বার কামিন্স ও হ্যাজেলউডকে ছাড়াই ঘরের মাঠে কোনও টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়াকে। এর আগে ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই খেলোয়াড় ছাড়া অস্ট্রেলিয়া ঘরের মাঠে টেস্ট খেলেছিল। তবে এবার সিরিজ আলাদা, প্রতিপক্ষ আলাদা। তাই দেখার লড়াই কতটা কঠিন হয় (Josh Hazlewood)।


