Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান সরকার জানিয়েছে তারা বিশ্বকাপে অংশ নিলেও খেলবে না ভারতের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতি (India vs Pakistan)।
ভারত-পাক ম্যাচ না হলেও ক্ষতি বড় অঙ্কের (India vs Pakistan)
টি-টোয়েন্টি বিশ্বকাপ এই মুহূর্তে বড় অঙ্কের ক্ষতির মুখে দাঁড়িয়ে। রবিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানো হয়েছে। ভারত-পাক ম্যাচ না হলে যেমন দর্শকরা বঞ্চিত হবেন তেমনই হতে চলেছে বড় আর্থিক ক্ষতি। তবে সেই ক্ষতি শুধু আইসিসি-র হবে সেটা না, আর্থিক ক্ষতির মুখে পড়বে পাক ক্রিকেট বোর্ড (India vs Pakistan)।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক ক্ষতির পরিমাণ ৪৫০০ কোটি টাকা। অর্থাৎ বিশ্বকাপের একটি ম্যাচের মূল্য ৪৫০০ কোটি টাকা। সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসর, টিকিট বিক্রি, আইনি জুয়া ও বাকি সব বিষয় ধরে এই হিসাব করা হয়েছে। বিশ্বক্রিকেটে অন্য কোনও ম্যাচ এর আশেপাশেও আসে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের রোজগারের ১৫ গুণ ক্ষতি হবে একটি ম্যাচ থেকে।
এই ম্যাচ না হলে সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতি হতে পারে তপ্রায় ৩০০ কোটি টাকা। ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসি-র যেকোন প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সেই ম্যাচের মাঝে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য সম্প্রচারকারী চ্যানেলকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু খেলা না হলেও সেই টাকা তারা পাবে না। একটি ম্যাচ সম্প্রচারের জন্য ১৩৮ কোটি টাকা সম্প্রচারকারী চ্যানেলকে দিতে হয়। ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের ক্ষেত্রে যার পরিমাণ অনেকটাই বেশি (India vs Pakistan)।

তবে আইসিসি-র পাশাপাশি এর প্রভাব পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরও। জিয়োহটস্টারের সঙ্গে আইসিসি-র চুক্তি হয়েছে ২৭,০৭৬ কোটি টাকার চুক্তি হয়েছে। তারা ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছে আইসিসি-র সঙ্গে। পাকিস্তান আরও ইঙ্গিত দিয়েছে যে বিশ্বকাপের ফাইনাল বা সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হলে সেক্ষত্রেও সরকার যা নির্দেশ দেবে সেটাই তারা মানবে। অর্থাৎ সেই বিষয়েও কোনও নিশ্চিয়তা নেই আর যদি তারা সেই সময় ম্যাচ বয়কট করে তবে সেক্ষত্রে আর্থিক ক্ষতির পরিমাণ আরও কয়েকগুণ বাড়বে। সূত্রের খবর অনুযায়ী জিয়োহটস্টার চুক্তির অঙ্ক কমানোর চেষ্টাও করছে (India vs Pakistan)।

আইসিসি-ও এই বিপুল পরিমাণ আর্থিক হোতি মেনে নেবে না। যদি পাকিস্তানের জেদের কারণে এই ম্যাচ না হয় তবে এর দায় নিতে হবে পাকিস্তানকে। পাকিস্তান যদি ম্যাচ বয়কট করে তবে সম্প্রচারকারী সংস্থার এই ক্ষতি পূরণ করার দায় থাকবে তাদেরই। আইসিসি-র আয়োজিত যেকোন বড় প্রতিযোগিতার আগে চুক্তি হয় একটি। অংশগ্রহণকারী প্রতিটা দল সেই চুক্তিবদ্ধ হয়। সেই চুক্তিতে সব ম্যাচ থাকে। সেক্ষেত্রে একটি ম্যাচ বয়কট করা মানেই চুক্তি ভঙ্গ করা। সেই চুক্তির শর্ত অনুযায়ী আইসিসি লভ্যাংশ বাবদ পূর্ণ সদস্য দেশগুলিকে বছরে যে টাকা দেয়, তা চুক্তিভঙ্গকারী দেশকে দেবে না। পাকিস্তানের ক্ষেত্রে যা হতে পারে ৩১৬ কোটি টাকা।

আরও পড়ুন: Manipur: রাষ্ট্রপতি শাসনের অবসান, মণিপুরে ফিরছে নির্বাচিত সরকার
আইসিসি-র কাছ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বার্ষিক ৩২০ কোটি টাকা পে। সেটাই তাদের বার্ষিক রোজগার। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে সেই রোজগারের ৯০ শতাংশ তারা পাবে না। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড যা রোজগার করে তার ১৫ গুণ ক্ষতি হবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে। যার প্রভাব পাকিস্তান ক্রিকেটের উপর সুদূরপ্রসারী।
ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই ম্যাচ না হলে ভারতীয় বোর্ডের ক্ষতি হবে প্রায় ২০০ কোটি টাকা। কিন্তু রোজগারের দিক থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক এগিয়ে। আর সেই নিরিখে এই অঙ্ক এমন কিছুই না। আইপিএল-এর নিলামেই একটি দলের হাতে থাকে ১৩০ কোটি টাকা। ফলে ভারতীয় ক্রিকেটের উপর এই ক্ষতি তেমন কোনও প্রভাব না ফেললেও বড়সড় আর্থিক ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেটের (India vs Pakistan)।


