Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক (Kalyan Banerjee) ব্যস্ততা। মিটিং, মিছিল আর প্রচারে কার্যত দিন-রাত এক করে ফেলছেন দলীয় কর্মীরা। এই পরিস্থিতিতে কর্মীদের উৎসাহ দিতে বিশেষ বার্তা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী।
প্রার্থী অনুপ মণ্ডলের হয়ে প্রচার (Kalyan Banerjee)
বাঁকুড়ার সতীহাটে এক কর্মিসভায় তিনি দলীয় প্রার্থী অনুপ মণ্ডলের (Kalyan Banerjee) হয়ে প্রচার করেন। পেশায় চক্ষু চিকিৎসক অনুপকে নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তাঁর কথায়, সব ডাক্তার একরকম নন-কেউ শুধু অর্থের জন্য কাজ করেন, আবার কেউ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। অনুপ সেই দ্বিতীয় ধরনের বলেই দাবি করেন তিনি।
কাজের ধরণ নিয়েও খোলামেলা পরামর্শ (Kalyan Banerjee)
তবে শুধু প্রার্থীকে সমর্থন নয়, কর্মীদের কাজের ধরণ নিয়েও খোলামেলা পরামর্শ দেন সাংসদ। বিশেষ করে মহিলা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই ক’দিন সংসারের চিন্তা একটু কম করে দলের কাজে বেশি সময় দিতে হবে। রান্নাবান্না বা ঘরের দায়িত্ব সাময়িকভাবে কমিয়ে রাখতে পারেন। এখন যেহেতু অনলাইনে খাবার অর্ডার করার সুবিধা আছে, তাই পরিবারের সদস্যদের সেই ব্যবস্থার উপর নির্ভর করতে বলার কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: Sangram Singh MMA: কুস্তির কৌশলে কাবু ফ্লোরিয়ান, দুরন্ত জয়ে নজর কাড়লেন সংগ্রাম সিং
পুরুষ কর্মীদের ক্ষেত্রেও একই বার্তা দেন কল্যাণ। বাড়ির দায়িত্ব ভাগ করে নেওয়ার পাশাপাশি, যাঁরা চাকরি করেন তাঁদেরও সম্ভব হলে ছুটি নিয়ে নির্বাচনী কাজে ঝাঁপানোর আহ্বান জানান। তাঁর মতে, ভোটের আগে এই কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুরো সময়টা দলের জন্য দেওয়া দরকার।


