Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬-এ FIFA বিশ্বকাপের আগে ফরাসি ফুটবলার করিম বেঞ্জেমাকে নিয়ে চর্চা তুঙ্গে (Karim Benzema)।
ইঙ্গিতপূর্ণ মন্তব্য বেঞ্জেমার (Karim Benzema)
ফুটবল বিশ্বকাপের আগে চর্চায় করিম বেঞ্জেমা। ফ্রান্স ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে ধরা হয় তাঁকে। রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়ার পরেও দলের আক্রমণ সামলেছেন দক্ষতার সাথে। ব্যালন ডি’অর জিতেছেন এই তারকা ফুটবলার। ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে তিঁনি যান সৌদি আরবে। সেখানেও গিয়েই একই রকম সফল তিঁনি। তবে জাতীয় দল থেকে প্রায় চার বছর ব্রাত্য। ২০২৬ সালের বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বেঞ্জেমা (Karim Benzema)।
২০২৭ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় তাঁর। তবে তিঁনি খেলেছেন একটি মাত্র বিশ্বকাপ, ২০১৪ সালে। ২০১০ সালে জায়গা পাননি দলে। তবে এত বছর বাদে কেন? ২০১৮ সালেও জায়গা পাননি দলে, তাঁকে নিয়ে চলা সেই সময়ের বিতর্কের জেরে। একটা সময় দলের হেড চোখের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন তিঁনি।
তবে এসবের পরেও ২০২১ সালে বেঞ্জেমাকে জাতীয় দলে ফেরানো হয়। ২০২২ সালের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেও প্রথম প্র্যাকটিস সেশনে চোট পেয়ে দেশে ফিরে আসেন। তারপর কোনও এক অজানা কারণে ডাক পাননি দলে।

ফ্রান্সের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বেঞ্জেমা জানান ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলার ডাক কখনওই ফিরিয়ে দেননি। তিঁনি বলেন, ‘একজন ফুটবল প্লেয়ার হিসেবে আমার ফুটবল খেলাটাই কাজ। তাই জাতীয় দলে ডাক পেলেও সেখানে গিয়ে ফুটবল খেলাটাই আমার একমাত্র লক্ষ্য। আমি যে জাতীয় দলে ফিরতে চাই না, সেটা কখনওই নয়। তবে বিশ্বকাপের মতো মঞ্চে দলকে আমি কতটা সাহায্য করতে পারব, সেটা ভেবেই আমাকে ডাকা হবে। তবে এগুলো ভেবে কোনও প্লেয়ারই বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না। অবশ্যই খেলতে চাই।’
আরও পড়ুন: Suryakumar Yadav: সূর্যকে নিজের ভূমিকা মনে করিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার
কখনওই আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণা করেননি করিম বেঞ্জেমা। এ বার বিশ্বকাপের কয়েক মাস আগে নতুন করে জাতীয় দলে ফেরা নিয়ে জল্পনা বাড়ালেন নিজেই তবে সময়ই বলবে তাঁকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে কিনা (Karim Benzema)।


