Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কর্ণাটকের রাজনীতিতে জল্পনার অবসান ঘটিয়ে শনিবার কংগ্রেসের প্রবীণ নেতা ডি কে শিবকুমার (DK Shivakumar) সর্বসম্মতভাবে কংগ্রেস বিধায়ক দল (CLP)-এর নেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তাঁর কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হয়ে গেল। আগামী ৩ জুন তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে(Kartanaka CM)।
সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত (Kartanaka CM)
বেঙ্গালুরুর বিধান সৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসির কর্ণাটক দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরসহ দলের শীর্ষ নেতারা।
বৈঠকে সিদ্দারামাইয়া ডি কে শিবকুমারের নাম CLP নেতার পদে প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমর্থন করেন জি পরমেশ্বর। পরে সর্বসম্মতভাবে শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এর মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরে চলা নেতৃত্ব পরিবর্তন নিয়ে জল্পনারও অবসান ঘটে(Kartanaka CM)।
বৈঠকে প্রথমে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে নতুন CLP নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া হয়। এরপর দ্বিতীয় প্রস্তাবে শিবকুমারের নাম আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় ।
নির্বাচিত হওয়ার পর শিবকুমার সিদ্দারামাইয়ার নেতৃত্বের প্রশংসা করে একটি ধন্যবাদ প্রস্তাব আনেন এবং ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন (Kartanaka CM)।
এর আগে ২৮ মে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সিদ্দারামাইয়া। তিনি রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে জানান, কংগ্রেস নেতৃত্বের নির্দেশ মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে রাজ্যপাল তাঁর পদত্যাগ গ্রহণ করেন এবং মন্ত্রিসভা ভেঙে দেন(Kartanaka CM)।
আরও পড়ুন: Delhi Operation: দিল্লিতে বড়সড় সন্ত্রাস দমন অভিযান, আইএসআই, দাউদ যোগ সন্দেহে গ্রেফতার ৯
এখন নজর নতুন মন্ত্রিসভা গঠনের দিকে। সূত্রের খবর, শিবকুমারের সঙ্গে আরও ৮ থেকে ১০ জন মন্ত্রী শপথ নিতে পারেন(Kartanaka CM)। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর থেকেই আড়াই বছর পর নেতৃত্ব পরিবর্তনের জল্পনা ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ পেল।



