Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির আবগারি নীতি মামলায় আদালতের রায়ে বড় (Kejriwal Sisodia Clean Chit) স্বস্তি পেলেন আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোদিয়া। প্রমাণের অভাবে এই মামলায় কেজরিওয়াল, সিসোদিয়া-সহ মোট ২৩ জন অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই রায় ঘোষণার পর আবেগে ভেঙে পড়লেন প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
সত্যের জয় (Kejriwal Sisodia Clean Chit)
আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে (Kejriwal Sisodia Clean Chit) কেজরিওয়াল প্রথমে কিছু বলতে পারছিলেন না। চশমা খুলে চোখ ঢেকে ফেলেন এবং কান্নায় ভেঙে পড়েন। পাশে থাকা সমর্থক, আইনজীবী এবং সহকর্মীরা তাঁকে সান্ত্বনা দেন। পরে তিনি বলেন, “এই রায় আমার সততার প্রমাণ। সত্যের সবসময় জয় হয়।” তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁকে এবং তাঁর দলকে অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে এবং সংবাদমাধ্যমে তাঁকে দুর্নীতিগ্রস্ত বলে তুলে ধরা হয়েছিল।

বিচারকের বক্তব্য (Kejriwal Sisodia Clean Chit)
এই সময় তাঁর পাশে ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। আবেগঘন মুহূর্তে দু’জনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। আদালতের বাইরে তৈরি হয় আবেগপূর্ণ পরিবেশ। আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, কেজরিওয়াল বা সিসোদিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য বা উপাদান তদন্তকারী সংস্থা উপস্থাপন করতে পারেনি। আদালত স্পষ্টভাবে উল্লেখ করে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে ষড়যন্ত্রের মূল ভূমিকা দেওয়া যায় না, তার জন্য শক্ত প্রমাণ প্রয়োজন। বিচারক আরও বলেন, এই মামলার নথি এবং সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে কোনও অপরাধমূলক উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: WhatsApp Web Down: হঠাৎ অচল হোয়াটসঅ্যাপ ওয়েব, আইফোনে বারবার ব্যর্থ লগ-ইন
বিজেপিকে আক্রমণ সুনীতার
এদিকে, কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতেই এই মামলা করা হয়েছিল। তবে সূত্রের খবর, এই রায়ের বিরুদ্ধে সিবিআই দিল্লি হাইকোর্টে আবেদন করতে পারে। ফলে আইনি লড়াই পুরোপুরি শেষ না হলেও, আপাতত এই মামলায় বড় স্বস্তি পেলেন কেজরিওয়াল ও সিসোদিয়া।


