Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শুরুতেই দর্শকদের (Khadaan 2) জন্য বড় চমক এনে দিলেন বাংলা সিনেমার মেগাস্টার দেব। ১ জানুয়ারি সকাল থেকে সন্ধে পর্যন্ত তিনি ধাপে ধাপে তিনটি নতুন ছবির ঘোষণা করেছেন। দিনের শুরুতেই দেব প্রকাশ্যে আনেন তাঁর নতুন সিনেমা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। এই ছবির মুক্তির দিনও তিনি জানান।
নতুন বছরে আসছে ‘টনিক ২’ (Khadaan 2)
পরবর্তীতে দেব ঘোষণা করেন, নতুন বছরে আসছে ‘টনিক ২’ (Khadaan 2)। ২০২১ সালে মুক্তি পাওয়া প্রথম ‘টনিক’ ছবিটি বক্সঅফিসে ভালো ব্যবসা করেছিল এবং দর্শকদের মনেও গেঁথে গিয়েছিল। দর্শকরা ছবিটিকে পছন্দ করেছিল, তাই নতুন বছরেই দেব ঘোষণা করলেন এর সিক্যুয়াল আসছে। ‘টনিক ২’-এর পরিচালনায় থাকছেন অভিজিৎ সেন, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর সংস্থা।

আরও একটি বড় চমক (Khadaan 2)
দিনের শেষের দিকে দেব আরও একটি বড় (Khadaan 2) চমক দেন। তিনি ঘোষণা করেন ‘খাদান ২’-এর আগমন। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবিটি দর্শকদের জন্য এবার আসছে আরও আকর্ষণীয় এবং শক্তিশালী গল্পের সঙ্গে। সন্ধ্যায় দেব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ‘খাদান’-এর লুকে দেখা গেলেন। পোস্টে তিনি বাসের মধ্যে বসে নিসপাল সিং রানের সঙ্গে হাত মেলাচ্ছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “বন্ধুরা, শান্ত থাকো।

আমরা ‘খাদান ২’ নিয়ে আপনারা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, আমরা ততটাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভাল জিনিস আসতে একটু সময় লাগে। তবে একটি কথা বলি, ছবিটা নিয়ে কাজ চলছে। আপনারা আরও একটু ধৈর্য্য ধরুন, কথা দিচ্ছি, আপনি পস্তাবেন না। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরছি।” এই পোস্টে সরাসরি মুক্তির তারিখ উল্লেখ না থাকলেও অনুরাগীরা সহজেই বুঝতে পারছেন, চলতি বছরের মধ্যে ‘খাদান ২’ মুক্তি পাবে।

আরও পড়ুন: Indore Water Contamination: পানীয় জলেই বিষ, ইন্দোরে মৃত ১৪ জনের মৃত্যুর অভিযোগ!
এই তিনটি ঘোষণা দিয়ে দেবের লক্ষ্য স্পষ্ট-দর্শকদের জন্য অ্যাকশন, ফ্যামিলি ড্রামা এবং মজাদার গল্পের মধ্যে বৈচিত্র্য আনা। ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ হতে শুরু করে ‘টনিক ২’ এবং ‘খাদান ২’, সব ধরনের দর্শকের মন জয় করতে উদ্যত দেব। নতুন বছরের প্রথম দিনে এই তিনটি ঘোষণার মাধ্যমে দেব আবারও প্রমাণ করেছেন, তিনি বাংলা সিনেমার দর্শকদের সঙ্গে কতটা সংযুক্ত। সিনেমাপ্রেমীদের জন্য ২০২৬ সালটা এখন থেকে আগ্রহ ও উত্তেজনায় ভরা হয়ে উঠেছে।


