Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জলের অপর নাম জীবন (Indore Water Contamination) । কিন্তু সেই জলেই যদি মিশে থাকে বিষ? তবে সেই জলই কেড়ে নেয় সাধারণ মানুষের প্রাণ। ইন্দোরেও ঘটল সেই এক ঘটনা।
পানীয় জলে বিষ (Indore Water Contamination)
দেশের পরিচ্ছন্নতম শহরের তালিকায় থাকা ইন্দোরের (Indore Water Contamination) পানীয় জলে বিষ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, দূষিত জল খেয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কমপক্ষে ২০১ জন। খবর পাওয়া গেছে, প্রায় ১,৪০০ বাসিন্দা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন।
জলে দূষণের প্রমাণ (Indore Water Contamination)
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় জলে (Indore Water Contamination) দূষণের প্রমাণ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভাগীরথিপুরা এলাকায়। ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফরের পক্ষ থেকে দ্রুত ইমার্জেন্সি রেসপন্স টিম পাঠানো হয়। স্বাস্থ্যকর্মীরা সেখানকার বাসিন্দাদের চিকিৎসা দিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু (Indore Water Contamination)
এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। কমিশন মুখ্যসচিবের কাছে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে পানীয় জল দূষিত হওয়ার খবর থাকা সত্ত্বেও প্রশাসন কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
বছর ৭০-এর নন্দলাল পাল নামে এক ব্যক্তি ২৮ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। তিনি প্রচণ্ড বমি ও ডায়রিয়ার সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃতের পরিবার এবং স্থানীয়রা জানান, নন্দলাল ওই এলাকার জল খেয়ে অসুস্থ হন। তিনি ভার্মা হাসপাতালে ভর্তি ছিলেন।
রাজনৈতিক বিতর্ক সৃষ্টি
এই ঘটনায় রাজনৈতিক বিতর্কও সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠেছে, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে। মধ্যপ্রদেশে দূষিত পানীয় জলে মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। তবে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যদিও সাংবাদিক চুপ থাকেননি এবং প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সেই ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করেছে। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।

আরও পড়ুন: Bullet Train in India: বছরের প্রথম দিনেই সুখবর, ভারতে প্রথম কবে ছুটবে বুলেট ট্রেন?
এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, আক্রান্তদের চিকিৎসা দিতে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। পানীয় জলের মান পরীক্ষা এবং নিরাপদ জল সরবরাহ নিশ্চিত করা এখন অতি জরুরি।


