Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোটপর্দার পরিচিত মুখ খেয়ালী মণ্ডল (Kheyali Mondal) । “পুতুল টিটিপি” (Putul TTP) ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে কাজের ব্যস্ততা থাকলেও পুজোর সময়টা একদম পরিবারের জন্য তুলে রাখেন অভিনেত্রী খেয়ালী। অষ্টমী মানে খেয়ালীর জীবনের স্পেশাল দিন। কী পরিকল্পনা থাকে অভিনেত্রীর? কেমন হবে অষ্টমীর লুক? অষ্টমীর দিন কী কী করে থাকেন অভিনেত্রী? সমস্ত তথ্যই শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
কাঁধে বড় দায়িত্ব (Kheyali Mondal)
অষ্টমীর দিন নিজের গোটা গ্রামকে খাওয়ানোর (Kheyali Mondal) দায়িত্বটা তিনি নিজেই কাঁধে তুলে নেন। ভোররাত থেকে শুরু হয় রান্না, আর সারাদিন চলে খাওয়ানো। অভিনেত্রীর কথায়, “প্রায় হাজার পাঁচেক লোক খায় ওইদিন। আমি মনে করি, এটা একটা গুরু দায়িত্ব। বছর জুড়ে অপেক্ষা করি এই এক দিনের জন্য।”
আশীর্বাদ নেওয়া (Kheyali Mondal)
খেয়ালীর গ্রামের নাম কুষ্টিয়া, যা সোনারপুর থানার (Kheyali Mondal) অন্তর্গত। তিনি জানান, “আমি প্রায় এক বছর পর ওইদিনই গ্রামের বাড়ি যাই। প্রচুর মানুষ আসে শুধু আমার সঙ্গে দেখা করতে, কেউ কেউ তো অনেক দূর থেকেও আসেন। গুরুজনদের সঙ্গে দেখা হয়, আশীর্বাদ নিই। এই ভালোবাসাটা একেবারে আলাদা।”
অবাধ ভালোবাসা (Kheyali Mondal)
এই ব্যস্ত দিনেও খেয়ালী (Kheyali) আলাদা করে খেতে বসেন না। সবাইকে পরিবেশন করে খাওয়াতে ভালবাসেন তিনি। আলাদা করে অভিনেত্রীকে খেতে বসতে হয় না। সবার থেকে একটু একটু করে খেতে খেতে তাঁর খাওয়া হয়ে যায়।
কী পরিকল্পনা?
পুজোর অষ্টমীর সাজগোজ নিয়ে খেয়ালীর (Kheyali) আলাদা রকমের পরিকল্পনা থাকে। প্রচুর কেনাকাটা করেছেন তিনি । ফিউশন ওয়্যার, ওয়েস্টার্ন থেকে ট্র্যাডিশনাল তালিকায় সবই আছে। অভিনেত্রী বলেন, “সারা বছরের মতো নয়, তবে আগামী দু-তিন মাসের মতো কেনাকাটা হয়েই গেছে।” ট্র্যাডিশনাল কিছু পরার চেষ্টা করেন। অষ্টমীর দিন শাড়ি না পরে ক্যাজুয়াল এবং আরামদায়ক পোশাকই পরার চেষ্টা করবেন। তিনি বলেন, “শাড়ি পরে এত কাজ করা সম্ভব নয়। সারাদিন তো শাড়িই পরতে হয়, তাই পুজোর সময় একটু অন্যরকম কিছু পরার ইচ্ছে আছে । আনারকলি ,চুরিদার বা ফিউশন ওয়ারের মত কিছু একটা পরব।”
নিজস্ব ছোঁয়া
খেয়ালী (Kheyali) শুধু নিজের সাজ নয়, পুজোর মেনু, রান্নার পরিকল্পনা, অতিথিদের আপ্যায়ন, সব কিছুতেই খেয়ালীর নিজস্ব ছোঁয়া থাকে। এমনকী পুজোর পরপরই আবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আরও পড়ুন: Durga Puja 2025: প্রবাসে দুর্গোৎসব, বেঙ্গালুরুর পালবাড়ির পুজোয় বাঙালি সংস্কৃতির সেতুবন্ধন
সব মিলিয়ে খেয়ালী মণ্ডলের ( Kheyali Mondal) অষ্টমী শুধুমাত্র উৎসব নয়, সেটা হয়ে ওঠে একটা সামাজিক দায়িত্ব, ভালোবাসার বিনিময় এবং নিজের শিকড়ের সঙ্গে পুনর্মিলনের দিন। পুজোর ব্যস্ততা, তারকা খ্যাতি ,সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই দিনটা হয়ে ওঠে শুধুই গ্রামের মানুষের সঙ্গে একাত্ম হওয়ার গল্প।


