Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভ্যাপসা গরম শেষে ঝমঝমিয়ে বৃষ্টি নামল (Khichdi) আকাশজুড়ে। আকাশ কালো করে মেঘের আনাগোনা দিয়েছিল অবিরাম বৃষ্টির পূর্বাভাস। সন্ধ্যেবেলা বাঙালির পেটপুজো সারতে পারে পেঁয়াজি দিয়ে। কিন্তু রাতের বেলা একটু খিচুড়ি হবে নাকি? খিচুড়ি হলে তার সঙ্গে কি হবে?
মুচমুচে আলু ভাজা (Khichdi)
আলু সরু সরু করে (Khichdi) কাটতে হবে। তারপর বারবার জলে ধুয়ে আলুর স্টার্চ ধুয়ে ফেলতে হবে। আলু ভাজতে হবে গরম গরম সর্ষের তেলে। সামান্য কাঁচালঙ্কা ফোড়ন, কালোজিরে ফোড়ন দিয়ে ভাজতে হবে আলু। নুন দিতে হবে শেষে। ব্যাস খেয়ে নিন আলু ভাজা।
পাঁপড় ভাজা (Khichdi)
এর জন্য আবার রান্না জানতে হয় নাকি। দোকান থেকে কিনে আনুন পাঁপড়। মাঝারি আঁচের তেলে ভেজে নিন পাঁপড়। খিচুড়ি আর পাঁপড় ভাজা যেন জন্ম জন্মান্তরের সঙ্গী।

বেসন বড়া
শহরের দিকে চল না থাকলেও গ্রামের বা মফস্বলের দিকে এর চল কিন্তু আছে। বেসন, নুন, কুচোনো কাঁচালঙ্কা, হালকা হলুদ, কালোজিরে অল্প জল দিয়ে হালকা গাঢ় মিশ্রণ তৈরী করুন। তারপর তেলে অল্প অল্প করে ছোট ছোট বড়া ছাড়ুন আর ভেজে ফেলুন।
School Assault Case: ‘জয় শ্রীরাম’ বলায় ছাত্রকে মারধরের অভিযোগ, বাথরুমে আটকে নিগ্রহ!
ডিমের ওমলেট বা মামলেট
ডিম, পেঁয়াজ, কাঁচালঙ্কা, নুন ভালো করে মিশিয়ে কড়াইতে দিয়ে দিলেই তৈরী ডিমের ওমলেট।


