Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাড়ির প্রাণকেন্দ্র হল রান্নাঘর (Kitchen Essential Spices)। পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দিনভর শক্তির জোগান মেলে এখান থেকেই। শুধু খাবার রান্না নয়, ছোটখাটো শারীরিক সমস্যারও সহজ সমাধান লুকিয়ে থাকে এই রান্নাঘরে। আদা দেওয়া চা, রসুন চিবিয়ে খাওয়া কিংবা সকালে লেবু-জল-সবই পাওয়া যায় এখান থেকেই। তাই রান্নাঘরে থাকা কিছু নির্দিষ্ট মশলা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সৌরভ শেঠি সম্প্রতি এমনই ৫টি শুকনো মশলার কথা জানিয়েছেন, যেগুলি প্রতিটি রান্নাঘরে থাকা উচিত।
হলুদ (Kitchen Essential Spices)
ভারতীয় রান্নাঘরের সবচেয়ে পরিচিত উপকরণ (Kitchen Essential Spices) হলুদ, যা কারকিউমিন নামক একটি উপাদানে ভরপুর।
- প্রদাহজনিত রোগ যেমন আর্থ্রাইটিস, এমনকি ক্যানসার প্রতিরোধে সহায়ক।
- রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।
- অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে, মস্তিষ্কের স্বাস্থ্যও ভাল রাখে।

গোলমরিচ (Kitchen Essential Spices)
গোলমরিচে থাকা পিপারিন শরীরের জন্য বিশেষ উপকারী (Kitchen Essential Spices)।
- এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ডায়াবেটিস, হৃদরোগ এমনকি ক্যানসারের ঝুঁকি কমায়।
- হজমে সহায়ক এনজাইম সক্রিয় করে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা দূর করে।
- বিপাকের হার বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে।

জিরে
প্রতিদিনের রান্নায় ফোড়ন দিতে জিরে অপরিহার্য।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
- হজমের উন্নতিতে কার্যকর, অগ্ন্যাশয়ের এনজাইম ক্ষরণে সহায়তা করে।
- ওজন নিয়ন্ত্রণ, ত্বক-চুলের যত্ন এবং ঘুমের মান উন্নত করে।

দারচিনি
গরম মশলার অপরিহার্য অংশ দারচিনি কেবল স্বাদের নয়, স্বাস্থ্যেরও বন্ধু।
- এতে থাকা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
- বিভিন্ন ক্ষতিকর ব্যাক্টেরিয়া ও ছত্রাক ধ্বংসে সক্ষম সিনামালডিহাইড রয়েছে এতে।
- স্নায়ু ও মস্তিষ্কের স্বাস্থ্যে উপকারী, স্মৃতিশক্তি ও মনঃসংযোগ বাড়াতে সাহায্য করে।

ধনে
গোটা ধনে রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- হাড়ের জন্য উপকারী ক্যালসিয়াম ও খনিজে ভরপুর।
- হজমে সহায়ক, অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে।
- ত্বকের পরিচর্যায় সহায়ক এবং মুখের দুর্গন্ধ দূর করতে পারে।
আরও পড়ুন: Mamata Banerjee: সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে মমতার জরুরি বৈঠক, আলোচনার তালিকায় কোন কোন বিষয়?
এই পাঁচটি মশলা কেবল খাবারে স্বাদ আনেই না, বরং আমাদের দৈনন্দিন স্বাস্থ্যের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। তাই এগুলো রান্নাঘরে রাখাই বুদ্ধিমানের কাজ।



