Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলের ১৯তম মহারণ (KKR Stadium) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ২৮ মার্চ থেকে শুরু হতে চলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় দিনেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় চমক দিয়ে দিল নাইট শিবির।
নতুন নজির (KKR Stadium)
আইপিএল তথা বিশ্বের প্রথম ক্রিকেট (KKR Stadium) ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের স্টেডিয়াম তৈরি করে নতুন নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স। তবে এই স্টেডিয়াম ভারতে নয়, তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার পামোনা শহরে গড়ে উঠেছে নাইটদের এই নতুন হোমগ্রাউন্ড, যা ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সাফল্যের খবর (KKR Stadium)
শাহরুখ খানের সংস্থা রেড চিলিজের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি তাদের এই সাফল্যের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেয়। বিদেশের মাটিতে নিজেদের স্টেডিয়াম গড়ে তোলার এই পদক্ষেপকে নাইটদের বিশ্বব্যাপী বিস্তারেরই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

যদিও কলকাতা নাইট রাইডার্স দল এই মাঠে খেলবে না, তবে জুন মাসে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এই স্টেডিয়ামেই খেলতে নামবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নতুন ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ঝলক প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, যা ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।

আরও পড়ুন: Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, ছুঁলেন মাইলস্টোন
এই উপলক্ষে নিজের আনন্দ গোপন রাখেননি বলিউড তারকা শাহরুখ খান। তিনি জানান, নাইট রাইডার্স এখন একটি বিশ্বব্যাপী পরিবারে পরিণত হয়েছে এবং প্রতিটি নতুন মাইলস্টোন তাদের কাছে অত্যন্ত বিশেষ। তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় ক্রীড়া বাজারে নিজেদের হোমগ্রাউন্ড তৈরি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


