Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২ দিনেই ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজে লিড অস্ট্রেলিয়ার। অ্যাশেজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেল অজিরা (Ashes 1st Test)।
১-০ ব্যবধানে এগিয়ে অজিরা (Ashes 1st Test)
কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ আড়াই দিনে শেষ হয়েছিল। ইডেনের পিচ নিয়ে তারপর থেকে কম সমালোচনা হয়নি। তবে অ্যাশেজে প্রথম টেস্ট টেস্ট হল দুই দিন শেষ হওয়ার আগেই। প্রথম দিনে পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিনে ১২। বল হাতে দুই ইনিংসেই দাপট দেখতে দেখা গিয়েছে মিচেল স্টার্ককে। যে পিচে ইংল্যান্ডের কোনও ব্যাটার দাঁড়াতেই পারেননি সেই পিচেই এক হেড করলেন ১২৩ রান। ব্যাট করলেন টি-টোয়েন্টি মেজাজে। ৬৯ বলে ঝোড়ো সেঞ্চুরি করলেন এই অজি তারকা। সব মিলিয়ে ৮ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল অজি শিবির (Ashes 1st Test)।

পারথের পিচে বোলারদের দাপট দেখেছে দর্শকরা। বাজবলে ক্রিকেটে বিশ্বাসী ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তবে সেটা একেবারেই কার্যকরী হয়নি। প্রথম ইনিংসে একই সাত উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসে ধস নামিয়েছেন মিচেল স্টার্ক। কিছুটা লড়াই করেন হ্যারি ব্রুক (৫২), অলি পোপ (৪৬) এবং জেমি স্মিথ (৩৩)। ইংরেজ বোলাররাও যোগ্য জবাব দিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দাপটে ১৩২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৩০-র গন্ডিও পার করতে পারেনি কোনও অজি তারকা। তবে অ্যাশেজে যে কোন টানটান থ্রিলার চিত্রনাট্যের থেকে কম কিছু না সেটাই আবার প্রমাণ হল। শেষ দিনে এক হাতে যেমন স্টার্কের অসাধারণ ক্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব তেমন সাক্ষী থাকলো হেডের ঝোড়ো ব্যাটিংয়ের।

আরও পড়ুন: Sir in Bengal 2025: খুশি করতেই কি দুই বছরের কাজ দুই মাসে সারছে কমিশন?
দ্বিতীয় ইনিংসে থ্রিলার প্লটের মতই চমক আসে অ্যাশেজে। ৪০ রানে লিড নিয়ে খেলতে নাম ইংল্যান্ড। ব্যাটাররা দ্বিতীয় দিন সকালে অজি পেসারদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি। ১৬৪ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। এই ইনিংসে তিনটি করে উইকেট নেন স্টার্ক ও ব্রেন্ডান ডাগেট। চার উইকেট নেন বোল্যান্ড। ২০৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দ্রুত গতিতে রান তুলতে শুরু করে হেড ফলে এক সময় যে ২০০ রানের গন্ডি কঠিন মনে হচ্ছিল সেই রানই সহজে তুলে নেয় অজি শিবির।
বিধ্বংসী মেজাজে নিজের শতরান পূর্ণ করেন ট্র্যাভিস হেড। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষে আউট হন ৮৩ বলে ১২৩ রান করে। ১৬টি বাউন্ডারি ও চারটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংস। ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনে নামা মার্নাস লাবুশেন। ২৮.২ ওভারে দুই উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া (Ashes 1st Test)।


