Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা হারের ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে নাইট বাহিনী? অন্যদিকে নাইটদের বিরুদ্ধে নামতে প্রস্তুত বাংলার পেসার সামি (KKR vs LSG)।
জয়ের লক্ষ্যে শাহরুখ খানের দল (KKR vs LSG)
আইপিএল ইতিমধ্যেই জমে উঠেছে। তিনটে করে প্রতিটা দলই ম্যাচ খেলে নিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর জোর টক্কর চলছে চেন্নাইয়ের সঙ্গে। কে এই মুহূর্তে শেষ স্থান দখলে রাখবে। তবে সমর্থকদের আশা যে এই শেষের লড়াই ছেড়ে কলকাতা প্রথম স্থানের লড়াইতে ফিরবে খুব তাড়াতাড়ি। একদিকে কলকাতা শিবিরে চোটের প্রকোপ আর অন্যদিকে দলের সমষ্টিগত ব্যর্থতা তাড়া করে বেড়াচ্ছে কলকাতাকে (KKR vs LSG)।
পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে পাঞ্জাব এবং কলকাতা দুই দলই। তবে এবার তাঁদের লক্ষ্য জয়ে ফেরা। হর্ষিত রানা এবং পাথিরানা না থাকায় পেস বিভাগের গুরুদায়িত্ব পড়তে চলেছে তরুণ পেসার কার্তিক ত্যাগীর কাঁধে। সেই দায়িত্ব যে তিনি নিতে প্রস্তুত সেটা তিনি জানিয়ে দিলেন LSG-র বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে।

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আসেন দলের তরুণ পেসার কার্তিক ত্যাগী। সেখানে তিনি নিজের প্রস্তুতি এবং দলের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানে চোট সমস্যা এবং কলকাতা শিবিরের মানসিকতা নিয়েও প্রশ্ন ওঠে আর তার খোলামেলা উত্তর দেন কার্তিক। তিনি বলেন দলের একাধিক বোলার চোট সমস্যায় ভুগছে। তিনি বলেন, ‘চোট খেলারই অংশ। আমরা মুম্বইয়ের ক্যাম্পে থাকাকালীনই জানতে পেরেছিলাম যে দলে বেশ কিছু চোটের সমস্যা রয়েছে। তবে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রত্যেকেই নিজের ভূমিকা সম্পর্কে সচেতন। হর্ষিত বা পাথিরানার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও, আমরা মানসিকভাবে তৈরি (KKR vs LSG)।’

নিজের বোলিং নিয়ে তিনি বলেন যে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। একসময় তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের দলে আর সেখানে থাকাকালীন ডেল স্টেইনের অধীনে তিনি অনেককিছু শিখেছেন। তবে চোটের কারণে বোলিং অ্যাকশনে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে তিনি নিজের গতি নিয়ে আত্মবিশ্বাসী (KKR vs LSG)।
পাওয়ার প্লে-তে নাইট শিবির বারবার সমস্যায় পড়ছে। বিপক্ষ শুরুতে যেখানে অনেক রান যোগ করে ফেলছে স্কোর বোর্ডে সেখানে অনেকটাই পিছিয়ে থাকছেন কলকাতার ব্যাটাররা। এই বিধ্বংসী ব্যাটিংয়ের মোকাবিলা করা নিয়ে তিনি বলেন, ‘এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে বোলিং করা বেশ কঠিন। আমরা প্রতিপক্ষ ব্যাটারদের ভিডিয়ো দেখে পরিকল্পনা করছি। অনেক সময় পরিকল্পনা কাজে লাগে, আবার অনেক সময় লাগে না। তবে আমাদের মূল লক্ষ্য থাকে বোলিংয়ের পদ্ধতিটা ঠিক রাখা।’
তবে এই ম্যাচের আগে থেকে চর্চায় রয়েছেন LSG পেসার সামি। বাংলার এই পেসার নামতে চলেছেন ইডেনে কলকাতার বিরুদ্ধে। ইডেনের পিচ এই তারকা পেসারের পরিচিত। নিজের হোম গ্রাউন্ডে কিছুটা বাড়তি সুবিধা নিয়েই নামবেন। জাতীয় দলে ব্রাত্য হলেও তিনি রয়েছেন বিধ্বংসী ফর্মে। একদিকে যেমন ঘরোয়া ক্রিকেট রয়েছেন নিজের অন্যতম সেরা ফর্মে। তেমন পারফর্ম করছেন আইপিএল-এও। আগের ম্যাচে নিজের দুরন্ত বোলিংয়ের পিছনে যে কঠোর অনুশীলন রয়েছে সেটাও জানিয়েছেন তিনি (KKR vs LSG)।

তাঁর জাতীয় দলে ফেরার বিষয়ে জোর সওয়াল করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেন, ‘ওর যশপ্রীত বুমরার সঙ্গে বল করা উচিত। অন্য কোনও জায়গায় নয়। ও এতটাই ভাল। আগের রাতে আমরা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওর স্পেল দেখেছি। সেরা টি-টোয়েন্টি প্লেয়ারদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার সেরা দুটো উইকেট তুলে নেয়। অনবদ্য পারফরম্যান্স।’

আরও পড়ুন: Government Vipasana: সরকারি কর্মীদের মানসিক সুস্থতা বাড়াতে কোন অভিনব উদ্যোগ?
সৌরভ বলেন, ‘বাংলার হয়ে রঞ্জিতে ভাল খেলেছে সামি। বাংলা হারলেও সেমিফাইনাল এখনও মনে আছে। আট উইকেট নেয়। দলকে এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ওর। ও এখনও রঞ্জি খেলতে চায় জেনে আমি খুশি। একজন জোরে বোলারের জন্য সবসময় কঠিন বেশিদিন টিকে থাকা। তবে ওকে নতুন বলে রান আপ নিতে দেখতে ভাল লাগে।’ ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও অজিত আগরকরের নির্বাচক কমিটির কাছে সামি ব্রাত্য। প্রাক্তন অধিনায়কের বিশ্বাস, সর্বোচ্চ পর্যায় এখনও অনেক কিছু দেওয়ার আছে তারকা পেসারের (KKR vs LSG)।
হেড টু হেডে এগিয়ে কোন দল
এর আগে কলকাতা এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছে ৬ বার। যার মধ্যে কলকাতা জিতেছে মাত্র দুই বার আর লখনৌ সুপার জায়ান্টস জিতেছে চারবার। টস জেতার নিরিখে আবার পরিসংখ্যান একদম উল্টো। দলগত সর্বোচ্চ রানের দিক থেকে দেখলে দুই দলের মধ্যে পার্থ্যক্য উনিশ-বিশ। এখন দেখার এই ম্যাচ জিতে অবশেষে কলকাতা জয়লাভ করতে পারে কিনা (KKR vs LSG)।


