Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর প্রস্তুতিতে দিল্লি দলে যোগ দিলেন ভারতের তারকা ব্যাটার কেএল রাহুল (KL Rahul)।
এই মরশুমেও নজরে রাহুল (KL Rahul)
দিল্লি নিজেদের প্রস্তুতি শুরু করে দিলেও সমর্থকদের মধ্যে জল্পনা ছিল কবে দলের সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুল। অবশেষে তিনি যোগ দিলেন দিল্লি ডেয়ারডেভিলস দলে। দিল্লির তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিও দেখা যাচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামে রাহুল ঢুকছেন। আগের মরশুমে ‘কান্তারা’ সিনেমার স্টাইলে সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল রাহুলকে। গত মরশুমে বিরাটদের হারানোর পরেও সেই একইভাবে সেলিব্রেট করেছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল ৯৩ রান ৫৩ বলে (KL Rahul)।
দল আইপিএল-এর খেতাব না জিতলেও রাহুলের কাছে ২০২৫ অন্যতম সেরা মরশুম। মোট ১৩ ম্যাচে করেছিলেন ৫৩৯ রান। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫০। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। দিল্লির হয়ে রাহুলই সর্বোচ্ছ রান করেছিলেন। ২১টি ছয় মেরে রাহুল ছিলেন দলের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার।

আইপিএল-এ রাহুল এখনও পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলে ৫২২২ রান করেছেন। ১৩৬টি ইনিংস রয়েছে তাঁর। দিল্লিতে যোগ দেওয়ার আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব এবং আরসিবি-র হয়ে। তাঁর এই সর্বমোট রান এসেছে ৪৬.২১ গড় এবং ১৩৬.০২ স্ট্রাইক রেটে। ৫টি সেঞ্চুরি এবং ৪০টি হাফ সেঞ্চুরি করে তিনি বরাবরই অন্যতম তারকা। ২০২০ সালের আইপিএল-এ তিনিই ছিলেন সর্বোচ্চ রানের মালিক। ১৪ ইনিংসে করেছিলেন ৬৭০ রান পাঞ্জাব দলের হয়ে।
আরও পড়ুন: Mamata Banerjee: কমিশনের ওয়েবসাইটে বিভ্রাট, ‘টেকনিক্যালি বজ্জাতি’: তোপ দাগলেন মমতা
চলতি মরশুমে তাঁর কাছে সুযোগ রয়েছে ৬০০০ রানের মাইলফলক ছুঁতে পারেন এই তারকা ব্যাটার। ৬০০০ রানের তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। এই মুহূর্তে আইপিএল-এ সর্বোচ্চ রানের নিরিখে তিনি রয়েছেন সাত নম্বরে। এর আগে জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচেও তিনি ছিলেন দুরন্ত ছন্দে। এবার খুব স্বাভাবিকভাবেই নজর থাকবে রাহুলের খেতাব জয়ের দিকে (KL Rahul)।


