Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই গল্প শুধুমাত্র একজন কফি বিক্রেতার না, এই গল্প আসলে একজন শিল্পীর গল্প। এই গল্পের নায়ক শ্যামাপ্রসাদ দে (Cartoon Cafe)।
কফি উইথ কার্টুন (Cartoon Cafe)
কলকাতা শহরের নানান প্রান্তে ছড়িয়ে আছে ক্যাফে। যেখানে কফির সাথে চলতে থাকে দেদার আড্ডা। খেলা, রাজনীতি, সিনেমা, গান কবিতা আরও কত কী। দিন দিন বেড়েছে থিম ক্যাফের চলও। যেখানে বাহারি অন্দরসজ্জা হোক বা কাপ সবটাই যেন মন আকৃষ্ট করে। কিন্তু আপনি কি এমন কফি কাপে কফি খেয়েছেন যার গায়ে কার্টুন আঁকা? দোকানের গায়ে ঝুলছে কার্টুন আঁকা নানান ছবি (Cartoon Cafe)।
না এটা কোনও দামি কফিশপ নয়, টালিগঞ্জ মেট্রোর গায়ে সাধারণ একটা কফির দোকান আর সেখানেই আছে শিল্পী আর শিল্প।শুরুতেই বললাম এই গল্প একজন শিল্পীর আর এর নায়ক শ্যামাপ্রসাদ দে। যাঁরা এখানে কফি খেতে আসেন তাঁদের কাপে ক্রেতার কার্টুন এঁকে দেন শ্যামাপ্রসাদবাবু। তাঁর সৃষ্টিশীল কাজের প্রতি আকৃষ্ট হয়েই অজস্র মানুষ ভিড় জমায় দোকানের সামনে। নবীন হোক প্রবীণ প্রত্যেকের দেখাই মেলে এই দোকানে। ক্রেতাদের কার্টুনের চরিত্রে আঁকার পাশাপাশি কাপে নিজের নাম ও ফোন নম্বর লিখে শ্যামাপ্রসাদবাবুর বলেন ‘এটাই আমার ভিজ়িটিং কার্ড।’

কোভিডের আগেএই কফি শপই ছিল খবরের কাগজ, ম্যাগাজিনের দোকান। পেটের দায় সেটাই হয়ে উঠেছে কফির দোকান। শিল্পীর প্যাশন আর প্রফেশন এখানে মিলেমিশে গেছে। তিঁনি বলেন মেয়ের কথাতেই তিঁনি কাপের গায়ে কার্টুন আঁকা শুরু করেন আর এটাই তাঁর কফির বিশেষত্ব (Cartoon Cafe)।
আরও পড়ুন: Football: ISL নিয়ে ধোঁয়াশা না কাটলেও FIFA রাঙ্কিংয়ে উত্থান ভারতের
শ্যামাপ্রসাদবাবুর বক্তব্য, ‘আগেও ছবি আঁকতাম, এখনও আঁকি। আমি কখনওই কত রোজগার হচ্ছে, তা নিয়ে ভাবিনি।’ ছবি ও কার্টুন আঁকার প্রতি ভালোবাসা থেকে দোকানটাও সাজিয়েছেন নিজের মতো করে। হাতে আঁকা পোস্টার ঝুলছে গোটা দোকান জুড়ে। সাদা কাগজের উপর কালো কালির কার্টুন, প্রবাদ চোখ টানছে পথ চলতি মানুষদের।
তাঁর দোকানের ঝুলন্ত পোস্টারের গায়ে কোনোটায় লেখা আছে ‘চা তাল ছেড়ে বেরিয়ে আসুন’ আবার কোনও পোস্টারের গায়ে লেখা ‘টুল না সরিয়ে বসুন’। এমনই সব মজার লেখা দেখতে পাবেন দোকানে গেলে (Cartoon Cafe)।
শ্যামাপ্রসাদ বাবুর দোকানে গেলে যেমন কার্টুন পাবেন, তেমনই কফিরও রকমফের মিলবে। এখানে চকোলেট কফি, মোকা কফি, ভ্যানিলা কফি, কোল্ড কফি, দুধ কফি সবই পাওয়া যায়। সুতরাং, এখানে কফি খেতে এলে একেবারেই নিরাশ হবেন না। এখানে কফির দাম ২০ টাকা থেকে শুরু। কাপে কার্টুন আঁকাতে খরচ হবে মাত্র ৫০ টাকা। সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা থাকে। তাহলে একবার ঘুরে আসতেই পারেন এই দোকান থেকে, কলকাতার কার্টুন ক্যাফে থেকে (Cartoon Cafe)।


