Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই কলকাতার ফুটবল (Kolkata Derby) কবে, কোথায় পাওয়া যাবে ডার্বির টিকিট?সমর্থকদের জন্য সুখবর। আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ। আর প্রথম ম্যাচেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি বলে কথা! তাই সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।
টিকিট সংক্রান্ত তথ্য (Kolkata Derby)
ডুরান্ড কমিটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ডার্বি ম্যাচের টিকিট সংগ্রহের বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই, মঙ্গলবার সকাল ১১টা থেকে ‘বুক মাই শো’ অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট কাটা যাবে। অন্যদিকে, ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত টিকিট পাওয়া যাবে অফলাইনে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইন বা অফলাইন—উভয় মাধ্যমেই একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন। যদিও টিকিটের দাম এখনও ঘোষণা করা হয়নি।
টুর্নামেন্টের প্রেক্ষাপট (Kolkata Derby)
এবারের ডুরান্ড কাপ চলবে ২৩ আগস্ট পর্যন্ত। মোট ২৪টি দলকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড। ২৫ জুলাই সন্ধ্যা ৫টায় যুবভারতীতে মহারণের মাধ্যমেই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে।

বৃষ্টির কবলে কলকাতা লিগ (Kolkata Derby)
এদিকে, ডুরান্ড কাপের প্রস্তুতির মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। প্রবল বৃষ্টির কারণে এদিন মহামেডান স্পোর্টিং বনাম পুলিশ অ্যাথলেটিকের ম্যাচটি ভেস্তে গেল। নিজেদের মাঠে দুপুর ৩টে থেকে ম্যাচটি হওয়ার কথা থাকলেও মাঠের দুরবস্থার জন্য শেষ পর্যন্ত বল গড়াতে পারেনি। পরিস্থিতি খতিয়ে দেখে পরে এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হবে।
আরও পড়ুন: Cucurella Spain: মাঠের লড়াইয়ের আড়ালে নীরব বাবা কুকুরেয়ার গল্প
উল্লেখ্য, মহামেডান স্পোর্টিং এবার ডুরান্ড কাপের ‘বি’ গ্রুপে খেলবে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বাঘপত এফসি, সমলেশ্বরী স্পোর্টিং এবং ভারতীয় আর্মি ফুটবল দল।



