Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিযোগিতামূলক পরীক্ষায় একের পর এক অনিয়মের অভিযোগে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। এই আবহে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনার পর অবশেষে ২৩ দিনব্যাপী অনশন প্রত্যাহার করলেন শিক্ষা সংস্কার আন্দোলনকারী সোনম ওয়াংচুক। একই সাথে অনশন ভেঙেছেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেও। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে ক্ষুব্ধ পড়ুয়ারা(Nadda CJP Meet)।
‘চলো সংসদ’ অভিযানে উত্তপ্ত দিল্লি (Nadda CJP Meet)
সোমবার দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার ছাত্র ও যুব সংগঠনের কর্মী ‘চলো সংসদ’ অভিযানের ডাক দেন। সংসদ ভবনের দিকে মিছিল এগোতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সেন্ট্রাল দিল্লি। গত ২০ জুন থেকে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছিলেন আন্দোলনকারীরা।
শিক্ষা মন্ত্রীর পদত্যাগ ও ক্ষতিপূরণের দাবি
বৈঠক শেষে CJP নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডার কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাদের মূল দাবিগুলি হল:
NEET ২০২৬-এর প্রশ্ন ফাঁস, CBSE দ্বাদশ শ্রেণীর পোর্টাল সমস্যা এবং CUET পরীক্ষায় দেরির কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ। কোনও শর্ত ছাড়াই সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি।
প্রশ্ন ফাঁসের মানসিক যন্ত্রণায় যে সমস্ত NEET পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ।
শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশের বলপ্রয়োগ বন্ধ করা।
ইতিবাচক কিন্তু সিদ্ধান্তহীন বৈঠক (Nadda CJP Meet)
জেপি নাড্ডা জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তবে CJP নেতা সৌরভ দাস এক্স (X) হ্যান্ডেলে জানান, মন্ত্রী দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেও কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। তাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে।
আরও পড়ুন: Hamas New Chief: হামাসের নতুন প্রধান খলিল আল-হায়া: সিনওয়ারের উত্তরসূরি নির্বাচিত
১৮ জুলাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল(Nadda CJP Meet)। অবশেষে সরকারের সাথে আলোচনার পর তিনি অনশন ভাঙায় সাময়িক স্বস্তিতে প্রশাসন।



