Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বারবার এই মেট্রো বিভ্রাটের কারণে ক্ষোভ প্রকাশ সাধারণ যাত্রীদের (Kolkata Metro)।
ফের মেট্রো বিভ্রাট (Kolkata Metro)
ফের সাত সকালে মেট্রো বিভ্রাট। শহীদ ক্ষুদিরামগামী একটি মেট্রো হঠাৎ সেন্ট্রাল মেট্রোয় এসে দাঁড়িয়ে যায়। নির্ধারিত সময়ের পরও গেট বন্ধ না হওয়ায় যাত্রীদের মনে প্রশ্ন উঠতে শুরু করে। কিছুক্ষণ বাদে মেট্রো রেল মারফত জানানো হয়, অনিবার্য কারণ বশত পরিষেবা বন্ধ করা হয়েছে (Kolkata Metro)।

আরও পড়ুন: Cricket Betting: কাগজের ব্যবসার আড়ালে ক্রিকেট বেটিং! পুলিশের জালে আন্তঃরাজ্য জুয়া চক্রের পান্ডা
সূত্র মারফত খবর, মেট্রো চালক মেট্রো লাইনে ধোঁয়া দেখতে পান। সেই জন্যই ডাউন লাইনে বন্ধ মেট্রো চলাচল (Kolkata Metro)। সূত্র মারফত খবর, মেট্রো চালক মেট্রো লাইনে ধোঁয়া দেখতে পান। সেই জন্যই ডাউন লাইনে বন্ধ মেট্রো চলাচল। যতক্ষণ না ইন্সপেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষেবা চালু করা যাচ্ছে না। সকাল সকাল মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় অনেক যাত্রীই অসুবিধার সম্মুখীন হন। বিকল্প উপায়ে কর্মস্থলে পৌঁছোনোর চেষ্টা করেন অনেকে। স্টেশনগুলিতেও ক্রমশ ভিড় বাড়তে থাকে।
বারবার এই মেট্রো বিভ্রাট নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রীরা। মেট্রো পরিষেবা বারবার ব্যাহত হওয়ায় ক্ষুদ্ধ যাত্রীরা। সকাল-সকাল এর কারণে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মেট্রো কতৃপক্ষের কাছে সবার একটি প্রশ্ন আর কতদিন এই ভোগান্তি সহ্য করতে যাত্রীদের।


