Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পৌষ মাস চললেও দক্ষিণবঙ্গে শীতের দাপটে (Weather Report) আপাতত খানিকটা বিরতি। গত কয়েক দিনের কনকনে ঠান্ডার পর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসী। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে সকালে ও রাতে শীতের অনুভূতি থাকলেও আগের মতো হাঁড়কাপানো পরিস্থিতি আর নেই।
পরিবর্তনের মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা (Weather Report)
আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তনের মূল কারণ পশ্চিমী (Weather Report) ঝঞ্ঝা। তার প্রভাবেই শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও শহরতলি এলাকায় আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রামে রাতের তাপমাত্রা কিছুটা কম হলেও তা ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে পূর্বাভাস।

ফের তাপমাত্রা কমতে পারে (Weather Report)
তবে এই আরামদায়ক আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে (Weather Report) না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা কমতে পারে। তখন দু’ থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সাময়িক স্বস্তির পর শীত আবার কিছুটা জাঁকিয়ে বসতে পারে।

বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব
এদিকে ওড়িশা উপকূলে তৈরি হওয়া একটি বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরে কুয়াশার প্রকোপ বাড়বে একাধিক জেলায়। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালবেলা ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যান চলাচলে প্রভাব ফেলতে পারে।

উত্তরবঙ্গে আবহাওয়া আরও নাটকীয়
অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া আরও নাটকীয় হতে চলেছে। দার্জিলিং সহ চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন এবং চটকপুরের মতো জায়গাগুলিতে বরফ পড়তে পারে বলে পূর্বাভাস।
আরও পড়ুুন: Horoscope: পৌষ পূর্ণিমার আগে রাশিচক্রে উত্থান-পতন
দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। অন্যদিকে মালদহ ও উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। সব মিলিয়ে, রাজ্যের একদিকে যেখানে শীতের দাপট কিছুটা কমেছে, অন্যদিকে পাহাড়ে বরফ আর বৃষ্টির সম্ভাবনায় বদলে যাচ্ছে আবহাওয়ার ছবি।


