Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোর গ্রিন লাইনে চালকবিহীন (Kolkata Metro Rail) ট্রেন পরিষেবা চালুর পথে আরও এক ধাপ এগোল কর্তৃপক্ষ। অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) ব্যবস্থার বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিকভাবে ইতিবাচক মতামত দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। ফলে খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
চলছে পরীক্ষা-নিরীক্ষা (Kolkata Metro Rail)
পরীক্ষার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রিন লাইনে (Kolkata Metro Rail) মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এই সময়ে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তির কার্যকারিতা খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন রেলওয়ে সেফটি কমিশনের আধিকারিকরা। ট্রেনের চলাচল, নির্দিষ্ট গতিবেগ বজায় রাখা, স্টেশনে নির্ভুলভাবে থামা এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রযুক্তির প্রতিক্রিয়া-সব দিকই পরীক্ষা করা হয়।
আধুনিক প্রযুক্তি
শুধু ট্রেন নয়, প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে বসানো স্বয়ংক্রিয় গেট সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা প্রযুক্তিও পর্যবেক্ষণের আওতায় ছিল। যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এই সমস্ত ব্যবস্থা কতটা নির্ভরযোগ্যভাবে কাজ করছে, তা নিশ্চিত করতেই এই বিস্তারিত পরীক্ষা চালানো হয়েছে।
আরও পড়ুন: Swastika Mukherjee: রাক্ষসী নয় শাঁকচুন্নি বলুন, কেন এমন বললেন স্বস্তিকা?
রেলওয়ে সেফটি কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে নতুন রেল প্রকল্পের নিরাপত্তা যাচাই, দুর্ঘটনা তদন্ত এবং প্রযুক্তিগত মান বজায় রাখা। সেই কারণেই তাঁদের অনুমোদন চালকবিহীন পরিষেবা চালুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।


