Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার মেট্রো রেলের (Kolkata Metro Rail) পরিষেবা নিয়ে ফের প্রশ্নের মুখে কর্তৃপক্ষ। রাত ১০টা ৪০ মিনিটের শেষ মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পরও চলছে পুরনো নিয়ম। সাড়ে ১০টার পরে স্টেশন ছাড়লে স্মার্ট কার্ড থেকে কাটা হচ্ছে অতিরিক্ত ১০ টাকা। যাত্রীদের প্রশ্ন, যখন সেই নির্ধারিত সময়ের পর কোনও মেট্রোই নেই, তখন কীভাবে কার্যকর থাকে অতিরিক্ত চার্জের নিয়ম?
অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে (Kolkata Metro Rail)
নিয়ম অনুযায়ী, মেট্রো রেলের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে (Kolkata Metro Rail) স্মার্ট কার্ড থেকে অতিরিক্ত ১০ টাকা কেটে নেওয়া হয়। একসময় রাত ১০টা ৪০ মিনিটের মেট্রো চলত, ফলে সেই নিয়ম যুক্তিযুক্ত ছিল। কিন্তু এখন ওই সময়ের শেষ মেট্রো বাতিল হয়ে গিয়েছে। তা সত্ত্বেও রাত ১০টা ৩০ মিনিট পার করলেই স্মার্ট গেট থেকে যাত্রীদের অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে।
স্বয়ংক্রিয়ভাবে কেটে যাচ্ছে অতিরিক্ত চার্জ (Kolkata Metro Rail)
শহিদ ক্ষুদিরাম, নজরুল, সূর্য সেন, গীতাঞ্জলির মতো (Kolkata Metro Rail) প্রান্তিক স্টেশনগুলিতে এই সমস্যা সবচেয়ে প্রকট। কারণ, রাত ৯টা ৩০-এর মেট্রোও এসব স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় ১১টা বাজে। ফলে স্টেশনে পৌঁছনোর পর দ্রুত গেট পেরোতে গেলেও, স্বয়ংক্রিয়ভাবে কেটে যাচ্ছে অতিরিক্ত চার্জ।
কর্তৃপক্ষের কাছ থেকে মেলে না কোনও স্পষ্ট ব্যাখ্যা
কোনওরকম প্রযুক্তিগত সমন্বয় ছাড়াই এই অতিরিক্ত টাকার দাবি নিয়ে বারে বারেই যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন স্টেশন কর্মীরা। অনেক যাত্রী নিয়ম জানেন না, অনেকেই তাড়াহুড়োয় বিষয়টি লক্ষ্যও করেন না। যাঁরা খেয়াল করেন, তাঁরা প্রতিবাদ করলেও, কর্তৃপক্ষের কাছ থেকে মেলে না কোনও স্পষ্ট ব্যাখ্যা।
কার্ড আনলকে সমস্যা!
যাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনও সংশোধন হয়নি। স্টেশন মাস্টারেরাও বলছেন, তাঁরা উপরমহলে বিষয়টি জানিয়েছেন। কিন্তু তাতে বাস্তব চিত্রে কোনও বদল আসেনি। অনেক সময় যাত্রীরা বাধ্য হয়ে স্মার্ট গেট পাঞ্চ না করেই বেরিয়ে যাচ্ছেন, তবে পরদিন কার্ড আনলক করাতে গিয়ে পড়ছেন নয়া ঝামেলায়। অফিস টাইমে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন থাকায়, অনেকেই সময়ের অভাবে তা না করে পরবর্তী দিনে সেই অতিরিক্ত টাকা মেনেই নিচ্ছেন।
আরও পড়ুন: WBCHSE Exam 2025: উচ্চ মাধ্যমিকপরীক্ষায় প্রশ্ন ভুল! পুরো নম্বর কী পাওয়া যাবে?
একাধিক যাত্রীর বক্তব্য, পরিষেবা দুর্বল, সময়মতো ট্রেন নেই, অথচ যাত্রীদের থেকেই কারচুপি করে অর্থ আদায় করা হচ্ছে। হিসেব বলছে, গত দেড় মাসে অন্তত ১০টি স্টেশন থেকে লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত বাবদ উঠেছে মেট্রোর তহবিলে। প্রশাসনের এই নীরবতা আর যাত্রীস্বার্থে উদাসীনতা নিয়ে ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যে।


